বলিউড‘আর এ ওয়ান’স্পাইডারম্যান, সুপারম্যানদের দেখে আরইয়ন ও সুহানার শখ হয়েছিল, বাবা শাহরুখ খানকেও একদিন সুপার হিরো চরিত্রে দেখবে। ছেলেমেয়ের আবদার বলে কথা! শাহরুখ খান তাই এখন বিপুল অর্থ ব্যয় করে নির্মাণ করছেন সুপার হিরো ছবি আর এ ওয়ান (র্যান্ডম এক্সেস ভার্সন ওয়ান)। পরিচালক অনুভব সিনহা। ছবির একটি অ্যাকশন দৃশ্য পরিচালনার পর অনুভব টুইটারে লিখেছেন, তাঁর প্রথম ছবি তুম বিন-এর মোট খরচও এই একটি দৃশ্যের খরচের চেয়ে কম। নায়িকা চরিত্রে নয় বছর পর শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন কারিনা কাপুর। যদিও তাঁদের সর্বশেষ ছবি অশোকা ছিল ফ্লপ। ডন-এর আইটেম গানও তেমন সাড়া ফেলেনি, যতটা পেরেছিল বিল্লুর আইটেম গান। আর এ ওয়ান-এ টাক মাথায় খল চরিত্রে অভিনয় করছেন অর্জুন রামপাল। অর্জুন রামপালের সঙ্গে শাহরুখের কাভি আলবিদা না কেহনা, ডন, ওম শান্তি ওম প্রতিটিই সফল ছবি। শাহানা গোস্বামী, চায়নিজ-আমেরিকান অভিনেতা টম য়্যুও (রিভলবার, ব্যাটম্যান বিগিন্স, সাংহাই নাইস) আছেন এই সায়েন্স ফিকশন ছবিতে। আন্তর্জাতিক পপ আইকন অ্যাকন আদেশ শ্রীবাস্তবের সংগীত পরিচালনায় পাঞ্জাবি গান করেছেন এ ছবিতে। আর এ ওয়ান মুক্তি পাবে আগামী বছর।হলিউড‘কাউবয়স অ্যান্ড এলিয়েন্স’ নতুন জেমস বন্ড ড্যানিয়েল ক্রেগ ও হ্যারিসন ফোর্ড একই ছবিতে। এও কি সম্ভব? সত্যিই তাই। এ দুই প্রবীণ-নবীন সুপারস্টার একসঙ্গে হাজির হচ্ছেন কাউবয়স অ্যান্ড এলিয়েন্স ছবিতে। মার্ক ফের্গাসের উপন্যাস অবলম্বনে ছবির কাহিনি গড়ে উঠেছে। মার্ক ফের্গাস নিজে হক ওস্টবির সঙ্গে এ ছবির চিত্রনাট্য লিখেছেন। পরিচালক জন ফেব্রুর এ ছবিতে অ্যাকশন, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন, যুদ্ধ—সবই আছে ছবিতে। ছবিতে আরও অভিনয় করেছেন অলিভিয়া ওয়াইল্ড, নোয়াহ রিঙ্গার, স্যাম রকওয়েল, পল ড্যানো প্রমুখ। ছবির কাহিনি ১৮৭৩ সালের ঘটনা নিয়ে। অ্যারিজোনায় হঠাৎ করেই এক যুবকের আগমন হয়। স্মৃতিশক্তি লোপ পাওয়া এই যুবককে পদে পদে বিপদের মুখোমুখি হতে হয়। একসময় হঠাৎ করেই একটি গোপন সূত্র মনে পড়ে যায় তার। পুরো রাজ্যকে অপশক্তির হাত থেকে রক্ষার জন্য সে তৎপর হয়ে ওঠে। আগামী বছর মুক্তি পাবে ছবিটি।সূত্র: ওয়েবসাইট