ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে ৭০টির মতো শিল্পকর্ম। প্রদর্শনীর শিরোনাম ‘একজন মদন রাজার স্বাধীনতা’। শিল্পী বাদল পান্ডে। শিল্পকর্মগুলোর মধ্যে ২৬টি কালি ও কলমে আঁকা চিত্রকর্ম এবং ৪২টি কাঠ ও ধাতব ভাস্কর্য। চিত্রকর্ম ও ভাস্কর্য—দুই ক্ষেত্রেই শিল্পী ফুটিয়ে তুলেছেন প্রতিকৃতি। এসবের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সাত বীরশ্রেষ্ঠর প্রতিকৃতি অন্যতম।২৪ জুন শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৩০ জুন পর্যন্ত।