ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৯০ বছর পূর্তি উপলক্ষে নাট্যকলা বিভাগের উদ্যোগে গতকাল শনিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সংস্কৃতিবিষয়ক ভাববিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান ছিলেন প্রধান আলোচক। এ ছাড়া আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক হারুন-অর রশিদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মীজানুর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন, নাট্যজন আতাউর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান রহমত আলী। অনুষ্ঠান পরিচালনা করেন নাট্যকলা বিভাগের শিক্ষক ইসরাফিল শাহীন। বিজ্ঞপ্তি।