ভক্ত ও তারকার মধ্যে যোগাযোগের সেতু হয়ে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। তারকাদের তাই ভক্তদের সঙ্গে কিছু শেয়ার করতে হলে টুইটার, ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক হয়ে ওঠে প্রধান বাহন। এমনকি প্রেম, বিয়ে ও মা হওয়ার খবরও এখানেই দেন তাঁরা। ইনস্টাগ্রামে নিজেদের প্রেমের খবর জানানো তারকাদের নিয়ে থাকল আজকের আয়োজন।
