গুলশানে বেঙ্গল আর্ট লাউঞ্জের আয়োজনে গতকাল বৃহস্পতিবার থেকে শিল্পী ল্যাম্বার্ট সুমবুশোর ‘হেভি মেটাল’ শীর্ষক একক শিল্পকলা প্রদর্শনী শুরু হয়েছে।সন্ধ্যায় ১৮ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত ভাকুর এরকুল। প্রদর্শনীতে মোট শিল্পকর্মের সংখ্যা ১৯টি, চলবে ২৯ জুলাই পর্যন্ত।আফ্রিকান বংশোদ্ভূত ফরাসি শিল্পী ল্যাম্বার্ট সুমবুশো তাঁর শিল্পকর্মে আফ্রিকার উষ্ণতা ও রহস্যময়তাকে তুলে ধরেন। প্রদর্শনীর সবগুলো শিল্পকর্মই পরিত্যক্ত লোহা যেমন ক্যান, টিন এবং বিভিন্ন কুড়িয়ে পাওয়া বস্তু দিয়ে তৈরি।