বছরজুড়ে কমল দাশগুপ্তর জন্মশতবর্ষ উদ্যাপন করা হচ্ছে। বিশিষ্ট এই সংগীতজ্ঞের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে একটি অ্যালবাম প্রকাশ করেছে সা রে গা মা। তিনটি সিডির এই অ্যালবামের নাম ১০০ কমল। গান রয়েছে ৬৩টি। প্রথম সিডির সব কটি গানের সুরকার ও শিল্পী কমল দাশগুপ্ত নিজেই। দ্বিতীয়টিতে কমল দাশগুপ্তর সুরে গান গেয়েছেন বরেণ্য শিল্পীরা। তৃতীয়টির সব কটি গানের গীতিকার কাজী নজরুল ইসলাম আর সুর করেছেন কমল দাশগুপ্ত; কণ্ঠ দিয়েছেন অন্য শিল্পীরা। বাংলাদেশের শ্রোতাদের জন্য অ্যালবামটি এনেছে ২/বি এলিফ্যান্ট রোডের গানের ডালি।