৫০ বছরে ‘মেঘে ঢাকা তারা’

ঋত্বিক ঘটকের সাড়া জাগানো চলচ্চিত্র মেঘে ঢাকা তারার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করা হলো দিল্লিতে। ভারতের পশ্চিমবঙ্গ সরকার সেখানে আয়োজন করে ‘ঋত্বিক চলচ্চিত্র উৎসব’। দুই দিনের এ উৎসব শেষ হলো ২৯ এপ্রিল। দিল্লির বাংলা সংস্কৃতিকেন্দ্র মুক্তধারা মিলনায়তনে ঋত্বিক ঘটকের কাহিনিচিত্র ও তথ্যচিত্র দেখানো হয়। এর মধ্যে ছিল মেঘে ঢাকা তারা, আমার লেনিন, দুর্বার গতি পদ্মা, রঁদেভু ও যুক্তি তক্কো আর গপ্পো।মেঘে ঢাকা তারা ছবিটি তৈরি হয়েছিল ১৯৬০ সালে।