
বিশ্ব চলচ্চিত্রের মহা মিলনমেলায় কে জিতবে পাম দ’র? কার হাতে উঠবে গ্রাঁ প্রি? এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল গত কদিনে দক্ষিণ ফরাসি সমুদ্র উপকূলে। অবশেষে সব প্রশ্নের জবাব দিলেন উৎসবের প্রতিযোগিতা বিভাগের বিচারকেরা। জর্জ মিলার, ডোনাল্ড সাদারল্যান্ড ও ক্রিস্টেন ডান্সটের মতো ব্যক্তিত্বরা ২২ মে কানের স্থানীয় সময় রাত আটটার দিকে একে একে ঘোষণা করলেন বিজয়ীদের নাম। শেষ পর্যন্ত কারা হাসলেন এবারের কান চলচ্চিত্র উৎসবে? দেখে নিন এক নজরে।
পাম দ’র: আই, ড্যানিয়েল ব্লেক (কেন লোচ)
গ্রাঁ প্রি: জাভিয়ের দোঁলা (ইটজ অনলি দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড)
সেরা পরিচালক: ক্রিস্তিয়ান মুংগিউ (গ্র্যাজুয়েশন) এবং অলিভিয়ার আসায়াস (পারসোনাল শপার),
সম্মানসূচক পাম দ’র: জঁ পিয়ের লদ
জুরি পুরস্কার: আন্দ্রিয়া আরনল্ড (আমেরিকান হানি)
সেরা চিত্রনাট্য: আসগর ফরহাদি (দ্য সেলসম্যান)
সেরা অভিনেত্রী: জ্যাকলিন জোস (মা রোসা)
সেরা অভিনেতা: শাহাব হোসাইনি (দ্য সেলসম্যান)
সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি: টাইম কোড
ক্যামেরা দ’র: ডিভাইনস (পরিচালক হাউদা বেনিয়ামিন)