হিন্দি গানে ভারতীয় উপমহাদেশে খ্যাতি পেয়েছেন আশা ভোসলে। উপমহাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে মেলে ধরেছেন তিনি।
বিশ্বখ্যাত সংগীতশিল্পী ও ব্যান্ডের সঙ্গে গেয়েছেন তিনি। এসব গানে পশ্চিমা শ্রোতাদের কাছে ভারতীয় সংগীত তুলে ধরেছেন আশা ভোসলে।
ইংরেজি ভাষার পপ গান থেকে এক্সপেরিমেন্টাল অ্যালবামে আশা ভোসলের নতুন সংগীতধারার সঙ্গে শ্রোতাদের পরিচয় ঘটেছে। এই গানগুলো তাঁকে তরুণ শ্রোতা ও আন্তর্জাতিক শ্রোতার মধ্যে পৌঁছে দিয়েছে।
গতকাল আশা ভোসলের মৃত্যুর পর গানগুলো নতুন করে আলোচনায় এসেছে।
পাঁচ ইংরেজি গান
১. ‘বো ডাউন মিস্টার’
১৯৯১ সালে ব্রিটিশ গায়ক বয় জর্জের সঙ্গে গানটি গেয়েছেন আশা ভোসলে। গানটিতে পশ্চিমা পপের সঙ্গে ভারতীয় ভক্তিমূলক ধারার মেলবন্ধন ঘটেছে।
২. ‘উই ক্যান মেক ইট’
১৯৯৭ সালে ব্রিটিশ বয় ব্যান্ড কোড রেডের সঙ্গে গানটি গেয়েছেন আশা। এটি একটি রোমান্টিক ডুয়েট।
৩. দ্য ওয়ে ইউ ড্রিম
২০০২ সালে মার্কিন সংগীতশিল্পী মাইকেল স্টাইপের সঙ্গে গানটি গেয়েছেন আশা। গানটি পরে ‘বুলেটপ্রুফ মংক’ সিনেমায় ব্যবহৃত হয়।
৪. ইউ আর দ্য ওয়ান ফর মি
‘আশা অ্যান্ড ফ্রেন্ডস’ অ্যালবামে গানটি গেয়েছেন আশা, সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রেট লি।
৫. দ্য শ্যাডোই লাইট
ব্রিটিশ ব্যান্ড গরিলাজের ‘দ্য মাউন্টটেইন’ অ্যালবামে গানটি রয়েছে। ব্যান্ডের সঙ্গে গানটি গেয়েছেন আশা।