
পণ্ডিত রবিশংকরের কন্যা সেতার-সুন্দরী আনুশকা শংকর থাকছেন গ্র্যামি পুরস্কারের আসরে। ১৫ ফেব্রুয়ারি অনুষ্টেয় গ্র্যামির এবারের আসরের অন্যতম উপস্থাপিকা হিসেবে আমন্ত্রণ পেয়েছেন আনুশকা শংকর। গ্র্যামির মঞ্চে এবারই প্রথম কোনো ভারতীয় সংগীতব্যক্তিত্ব উপস্থাপনা করবেন।
বিনয়ী এই সেতার শিল্পী এই আনন্দ উদ্যাপন করছেন চুপচাপ। গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চে শুধু উপস্থাপনই করবেন তিনি, তা নয়। এ বছরের গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে তাঁর সাম্প্রতিক ‘হোম’ অ্যালবামটি। রবিশংকর-কন্যা ফেসবুকে লিখেছেন, ‘সাম্প্রতিক ক্ল্যাসিকাল অ্যালবামটি গ্রামি নমিনেশন পাওয়ায় আমি অভিভূত।’
‘হোম’ অ্যালবামে রয়েছে দুটি রাগ। এর একটি তাঁর প্রয়াত পিতা রবিশংকরের তৈরি। এই একই বিভাগে আনুশকার এটি পঞ্চম মনোনয়ন। ইন্ডিয়ান টাইমস।