বাঙালি নারীর দৈনন্দিন পোশাক শাড়ি জমকালো বলিউডের দুনিয়ায় দেখা যায় সগৌরবে। সেখানকার তারারাও এই পোশাকটিকে সাদরে বরণ করেছেন। ডিজাইন আর পরার ক্ষেত্রে পরীক্ষা–নিরীক্ষা আর গবেষণা কম হয়নি। সেসবের ফলস্বরূপ এসেছে শাড়ি পরার বাহারি ধরন।
ইংল্যান্ড থেকে বলিউডে বসতি গড়া ক্যাটরিনা কাইফও আপন করে নিয়েছেন শাড়িকে। অসংখ্যবার তিনি দেখা দিয়েছেন এই পোশাকেপ্রিয়াঙ্কা চোপড়া একাধিকবার শাড়ি পরে প্রচ্ছদকন্যা হয়েছেন বিদেশি সাময়িকীতেবলিউড তারকাদের ভেতর যাঁরা সবচেয়ে বেশি শাড়ি পরেছেন, সেই তালিকার প্রথম নামগুলোর একটি বিদ্যা বালান