১৫ মার্চ ত্রিশে পা দিয়েছেন আলিয়া ভাট। এ উপলক্ষে নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নিজের সম্পর্কে অজানা ৩০টি তথ্য জানিয়েছেন এ অভিনেত্রী। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক সেখান থেকে নির্বাচিত ১০টি তথ্য।
আলিয়া জানান, তাঁর একটি বদভ্যাস হলো কোনো শট শেষেই নাকে হাত দেওয়া। যে শটই হোক, রাত বা দিন; শেষ করে আলিয়া নাকে হাত দেবেনই দেবেন শট শেষ করে আলিয়া আরেকটি কাজ করেন, সেটা হলো কোনো সিরিজের একটি পর্ব দেখা। এটা নাকি তাঁকে চাঙা রাখেমন খারাপ বা কোনো কারণে বিরক্ত হলে আলিয়া জনপ্রিয় সিরিজ ‘ফ্রেন্ডস’-এর একটা পর্ব দেখেন
বিজ্ঞাপন
আলিয়ার আরেকটি স্বভাব, নিজের বোনকে উদ্ভট সব প্রশ্ন করা। ভাবটা এমন, সব ধরনের প্রশ্নের উত্তর বোনের জানাআলিয়া ভিডিওতে আরও জানিয়েছেন, বরাবরই তিনি সকাল সকাল ঘুম থেকে উঠতে পছন্দ করেনছোটবেলায় হাতে মেহেদি লাগাতে খুব পছন্দ করতেন আলিয়া। তবে নিজের বিয়ের আসরে নাকি মেহেদি লাগাতে গিয়ে ত্যক্তবিরক্ত হয়ে গিয়েছিলেন। তা হলে কী হবে, বিয়ে বলে কথা; চুপচাপ সয়ে গেছেন
বিজ্ঞাপন
মাঝেমধ্যে যে লিপস্টিক খেয়ে ফেলেন, সে কথাও অকপটে জানিয়েছেন আলিয়াসরাসরি দোকানে গিয়ে কেনাকাটা করতে মোটেও পছন্দ করেন না। আলিয়ার ভাষ্যে, তাঁর নাকি এত ধৈর্য নেই। তবে অনলাইনে কেনাকাটায় বেশ স্বচ্ছন্দ তিনি