হেঁটে শুটিংয়ে যেতেন, না খেয়েই ঘুমাতে হতো, সেই অভিনেতাই এখন...
বিনোদন ডেস্ক
প্রায় তিন দশকের ক্যারিয়ার। তবে সাধারণ মানুষের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছেন এই তো বছর পাঁচেক আগে। এখন ওটিটি ও চলচ্চিত্রের নিয়মিত মুখ গজরাজ রাও। সম্প্রতি পারিশ্রমিক না কমানো নিয়ে আলোচনায় এই অভিনেতা। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু তথ্য।
১৯৯৪ সালে শেখর কাপুরের ‘ব্যান্ডিট কুইন’ দিয়ে হিন্দি সিনেমায় যাত্রা শুরু করেন গজরাজ রাও। এরপর তাঁকে দেখা গেছে ‘দিল সে’, ‘ব্ল্যাক ফ্রাইডে’, ‘নো স্মোকিং’ ইত্যাদি সিনেমায়তবে ২০১৮ সালে মুক্তি পাওয়া অমিত রবীন্দ্রনাথ শর্মার ‘বাধাই হো’ দিয়ে ব্যাপক পরিচিতি পান। এই এক সিনেমা দিয়েই বলা যায় অভিনেতা হিসেবে তাঁর ‘নতুন জন্ম’ হয়
এরপর তাঁকে দেখা যায় ‘লুটকেস’, ‘ভোলা’, ‘সত্যপ্রেম কী কথা’ ইত্যাদি সিনেমায়। এ ছাড়া করেছেন ‘মাসাবা মাসাবা’, ‘রে’সহ বেশ কয়েকটি ওয়েব সিরিজ
বিজ্ঞাপন
সম্প্রতি গজরাজ রাও হাজির হয়েছিলেন বরুণ গুড্ডির পডকাস্টে। শোতে হাজির হয়ে অভিনেতা কথা বলেন তাঁর সংগ্রামের দিনগুলো নিয়ে
বিজ্ঞাপন
গজরাজ রাও বলেন, ‘এক নির্মাতা আমাকে পারিশ্রমিক কমাতে বলেছিলেন। আমি তাঁকে বলি, বিশ দিনের শুটিং আমি বিনা মূল্যেই করে দিতে পারি। কিন্তু আমি পারিশ্রমিক নিচ্ছি আগে পার করে আসা সংগ্রামের দিনগুলোর জন্য, ক্যারিয়ারের এই পর্যায়ে আসার জন্য যে “হোমওয়ার্ক” করেছি, সে জন্য’ ওই সাক্ষাৎকারে অভিনেতা আরও বলেন, ‘এমন দিন গেছে যখন ক্ষুধা পেটে ঘুমিয়ে গেছি, হেঁটে হেঁটে আন্ধেরি গেছি।’ সামনে গজরাজ রাওকে দেখা যাবে ‘ট্রায়াল পিরিয়ড’, ‘ময়দান’ ইত্যাদি সিনেমায়