ছবিতে সালমান খানদের ‘সাদাসিধে’ একান্নবর্তী পরিবারের গল্প

অর্থবিত্ত কিংবা খ্যাতি—কী নেই সালমান খানের পরিবারের। তবু আর দশটা পরিবারের মতোই সাধারণ জীবন কাটাতে পছন্দ করেন পরিবারের সদস্যরা। ছবিতে সালমান খানদের পরিবারকে দেখে নিতে পারেন।
সাধারণ ভাবেই ঈদের দিন বান্দ্রার বাসা থেকে হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা জানালেন ‘ভাইজান’খ্যাত অভিনেতা সালমান খান। ছবি: ফেসবুক থেকে
সাধারণ ভাবেই ঈদের দিন বান্দ্রার বাসা থেকে হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা জানালেন ‘ভাইজান’খ্যাত অভিনেতা সালমান খান। ছবি: ফেসবুক থেকে
পরিবারের ছোটদের সঙ্গে ভালো সময় কাটে সালমান খানের। সুযোগ পেলেই ভাইবোন, ভাতিজা-ভাতিজি, ভাগনে-ভাগনিদের সঙ্গে মজার সময় কাটান তিনি। ছবিতে পরিবারে এক খুদে সদস্যের সঙ্গে পাঞ্জা লড়ছেন সল্লু। ছবি: ফেসবুক থেকে
সালমানের ছোট ভাই সোহেল খানের ফেসবুক পেজ থেকে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, ঈদের দিন পরিবারের সবার সঙ্গে সালমান খান। এতে অন্য সাধারণ পরিবারের মতোই ঈদের আনন্দের ভাগাভাগির বিষয়টি উঠে এসেছে। মা-বাবা, ভাই-বোন ও পরিবারের পরবর্তী প্রজন্মের সঙ্গে ঈদ কাটানোর মুহূর্তে।
মা-বাবাসহ বিভিন্ন দিবস মনে রাখেন সালমান খান। বাবা দিবসের একটি ছবিতেও ভাই, ভাতিজা, অন্যরাসহ বাবা সেলিম খানের সঙ্গে।
নিয়ম করে পরিবারের সদস্যদের খবর নেন সালমান