তামিল, তেলেগু থেকে হিন্দি—নানা ভাষার ছবি করেছেন তিনি। দেখা গেছে পুরোপুরি বাণিজ্যিক থেকে ভিন্ন ঘরানার সিনেমায়। তাঁর সময়ে ভারতের সেরা পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। তিনি আর মাধবন। নন্দিত এই অভিনেতার আজ জন্মদিন। ৫৩-তে পা দিলেন তিনি। বলিউড হাঙ্গামা, পিংকভিলা, আইএমডিবি অবলম্বনে জন্মদিন উপলক্ষে অভিনেতা সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।