আল্লু সিরিশ ও নয়নিকা। আল্লুর ইনস্টাগ্রাম থেকে
আল্লু সিরিশ ও নয়নিকা। আল্লুর ইনস্টাগ্রাম থেকে

গোপন বিয়ে থেকে প্রেম, রাশমিকা–বিজয়ের পর আলোচনায় আল্লু সিরিশ ও নয়নিকা

গত ২৬ ফেব্রুয়ারি বিয়ে করেছেন আলোচিত দক্ষিণি জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা, ৪ মার্চ হায়দরাবাদে হয়ে গেছে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনাও। প্রায় কাছাকাছি সময়ে বিয়ে করেছেন আরেক দক্ষিণি জুটি আল্লু সিরিশ ও নয়নিকা রেড্ডি। গত ৬ মার্চ বিয়ে করেছেন এই তারকা জুটি। আল্লু ও নয়নিকার সঙ্গে মিল আছে রাশমিকা ও বিজয়ের প্রেমের গল্পেরও।

২০২৩ সাল। বরুণ তেজ ও লাবণ্য ত্রিপাঠির বিয়েতে আমন্ত্রিত ছিলেন আল্লু সিরিশ। সেখানেই প্রথমবার তাঁর সঙ্গে পরিচয় হয় নয়নিকার সঙ্গে। পরিচয় ধীরে ধীরে গড়ায় প্রেমের সম্পর্কে। তবে দুই বছর নিজেদের সম্পর্কের কথা গোপন রাখেন দুজন। এই সময়ে তাঁরা আলোকচিত্রীদের চোখ এড়িয়ে দেখা করেছেন। দক্ষিণি সিনেমা দুনিয়ায় তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল, কিন্তু দুই তারকা কখনো এ বিয়ে টুঁ শব্দটি করেননি।

আল্লু সিরিশ ও নয়নিকা। আল্লুর ইনস্টাগ্রাম থেকে

সম্পর্ক নিয়ে প্রথম নীরবতা ভাঙেন আল্লু সিরিশ। গত বছরের অক্টোবরে প্যারিস থেকে ছুটি কাটানোর একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, এক নারীর হাত ধরে আছেন তিনি। যদিও সেই নারীর মুখ দেখা যায়নি, তবে ভক্ত–অনুসারীদের বুঝতে সময় লাগেনি—মেয়েটি নয়নিকাই। পরে ৩১ অক্টোবর সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে বাগ্‌দান সারেন দুই তারকা। সিনেমাপ্রেমীদের মনে থাকার কথা—প্রায় কাছাকাছি সময়ে বাগ্‌দান সেরেছিলেন রাশমিকা ও বিজয়ও! বাগ্‌দানের ঘোষণা দিয়ে আল্লু লিখেছিলেন, ‘আমি অবশেষে আমার জীবনের ভালোবাসা নয়নিকার সঙ্গে বাগ্‌দান সেরেছি।’

অনেকেরই এ কথা জানা যে আল্লু সিরিশ হলেন দক্ষিণি তারকার আল্লু অর্জুনের ভাই। তবে নয়নিয়কা ব্যবসায়ী পরিবারের সন্তান, সিনেমার সঙ্গে তাঁদের কোনো পারিবারিক সম্পর্ক নেই। বাগ্‌দানের পরও দুই তারকা সেভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ছবি শেয়ার করেননি বরং ব্যক্তিগত মুহূর্ত ব্যক্তিগতই রাখতে চেয়েছেন।
অবশেষ ৬ মার্চ আল্লু সিরিশ ও নয়নিকা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

আল্লু সিরিশ ও নয়নিকা। আল্লুর ইনস্টাগ্রাম থেকে