‘পাঠান’, ‘টাইগার’-এর সঙ্গে স্পাই ইউনিভার্সে যোগ হচ্ছেন কে এই নায়িকা

‘টাইগার’, ‘ওয়ার’ থেকে ‘পাঠান’ ধীরে ধীরে বড় হচ্ছে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবির তালিকা। যুক্ত হচ্ছেন নতুন নতুন তারকা। সালমান খান, ক্যাটরিনা কাইফ, হৃতিক রোশান, শাহরুখ খান, জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোনের পর যুক্ত হয়েছে দক্ষিণি তারকা জুনিয়র এনটিআর। এবার হচ্ছেন অভিনেত্রী শর্বরী ওয়াগ। কিন্তু এই অভিনেত্রী? জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।
আনুষ্ঠানিকভাবে ঘোষণা না এলেও যশ রাজ ফিল্মসের একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, প্রযোজনা সংস্থার স্পাই ইউনিভার্সে যুক্ত হচ্ছেন শর্বরী। তবে কোন ছবিতে তাঁকে দেখা যাবে, তা অবশ্য জানা যায়নি
ইনস্টাগ্রাম
প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্রটি বলিউড হাঙ্গামাকে আরও জানিয়েছে, আদিত্য চোপড়া চান নতুন নতুন প্রতিভাকে তুলে আনতে। শর্বরীর মধ্যে আগামীর বড় তারকা হওয়ার সব সম্ভাবনা দেখেই তাঁকে স্পাই ইউনিভার্সে যুক্ত করতে চান তিনি
বড় পর্দায় শর্বরীর অভিষেক হয়েছে যশ রাজের হাত ধরেই—২০২১ সালে ‘বান্টি অউর বাবলি টু’ দিয়ে। ছবিটিতে অভিনয়ের জন্য সেরা নবাগত হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন তিনি
অভিনেত্রী হওয়ার আগে শর্বরী ওয়াগ ছিলেন সহকারী পরিচালক, লাভ রঞ্জন, সঞ্জয় লীলা বানসালির মতো পরিচালকের সহাকারী ছিলেন তিনি