বলিউডের কাপুর পরিবারে এখন বিয়ের উৎসব। প্রযোজক বনি কাপুরের মেয়ে অংশুলা কাপুরের বিয়েকে ঘিরে শুরু হয়েছে নানা আয়োজন। সেই উৎসবের একঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন তাঁর চাচাতো বোন শানায়া কাপুর। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত—
বিনোদন ডেস্ক
ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, পরিবারের প্রায় সবাই ঐতিহ্যবাহী পোশাকে সেজে হাজির হয়েছেন অংশুলার প্রাক্-বিবাহ অনুষ্ঠানে। একসঙ্গে দেখা গেছে অর্জুন কাপুর, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, শানায়া কাপুর, সঞ্জয় কাপুর, মহিপ কাপুর ও জাহান কাপুরকে। শানায়ার ইনস্টাগ্রাম থেকেছবি শেয়ার করে শানায়া লিখেছেন, ‘আমরা তোমাদের দুজনকে অনেক ভালোবাসি।’ পোস্টে ট্যাগ করা হয়েছে অংশুলা ও তাঁর হবু স্বামী রোহান থাক্কারকে। শানায়ার ইনস্টাগ্রাম থেকে
বিজ্ঞাপন
অংশুলা ও রোহানের প্রেমের গল্পও কম রোমান্টিক নয়। ২০২৫ সালের জুলাইয়ে তাঁদের বাগ্দান হয়। সে সময় অংশুলা জানিয়েছিলেন, ২০২২ সালে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে তাঁদের পরিচয় হয়েছিল। শানায়ার ইনস্টাগ্রাম থেকেপ্রথম দিন রাত ১টা ১৫ মিনিটে কথা শুরু হয়েছিল তাঁদের। সেই কথোপকথন ঘণ্টার পর ঘণ্টা চলেছিল। তিন বছর পর নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে একটি দুর্গের সামনে একই সময়—রাত ১টা ১৫ মিনিটেই—রোহান তাঁকে বিয়ের প্রস্তাব দেন। শানায়ার ইনস্টাগ্রাম থেকে
বিজ্ঞাপন
বাগ্দানের ছবি প্রকাশ করে অংশুলা লিখেছিলেন, ‘রূপকথায় কখনো বিশ্বাস করিনি। কিন্তু এই মুহূর্তটা ছিল একেবারেই আমাদের নিজের গল্প। পরিকল্পিত, আন্তরিক এবং বাস্তব। আমি “হ্যাঁ” বলেছি।’ শানায়ার ইনস্টাগ্রাম থেকেঅংশুলা হলেন বনি কাপুর ও তাঁর প্রথম স্ত্রী মোনা কাপুরের মেয়ে। তিনি অভিনেতা অর্জুন কাপুরের ছোট বোন। অন্যদিকে জাহ্নবী ও খুশি কাপুর বনি কাপুর ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে। ইনস্টাগ্রাম থেকেবিগত কয়েক বছরে এই পরিবারকে একসঙ্গে নানা অনুষ্ঠানে দেখা গেলেও অংশুলার বিয়ের আয়োজন যেন আবার সবাইকে আরও কাছাকাছি নিয়ে এসেছে। ইনস্টাগ্রাম থেকে