দীপক পারাম্বর ও অপর্ণা দাস। ইনস্টাগ্রাম থেকে
দীপক পারাম্বর ও অপর্ণা দাস। ইনস্টাগ্রাম থেকে

বিয়ে করলেন জনপ্রিয় দুই মালায়লম তারকা

মালায়লম তারকা অপর্ণা দাস ও দীপক পারাম্বর বিয়ে করেছেন। আজ বুধবার কেরালার এক মন্দিরে বিয়ে করেছেন আলোচিত এ জুটি। খবর হিন্দুস্তান টাইমসের
বিয়ের ছবিতে দীপককে দেখা যায় সিল্ক ধুতিতে।

অপর্ণা পরেছিলেন ঐতিহ্যবাহী কাসাভু শাড়ি, সঙ্গে সবুজ ব্লাউজ। কয়েক বছর ধরেই প্রেম করছিলেন এই তারকা জুটি। বিয়ের পর গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় দুজনেই উচ্ছ্বাস প্রকাশ করেন।

২০১০ সালে ‘মালাবার্দি আর্টস ক্লাব’ দিয়ে সিনেমায় অভিষেক হয় দীপকের। এরপর তাঁকে ‘থাত্তাথিন মারাইয়াথা’, ‘থিরা’, ‘ক্যাপ্টেন’, ‘বি টেক’সহ আলোচিত মালায়লম সিনেমায় অভিনয় করেছেন।

অন্যদিকে অপর্ণা অভিনয়ে তুলনামূলকভাবে নতুন। ২০১৮ সালে ‘নিজান প্রাকশন’ দিয়ে চলচ্চিত্র অভিষেক হয় তাঁর।

অপর্ণা দাস ও দীপক পারাম্বর। ইনস্টাগ্রাম থেকে

ওমানের মাসকটের জন্ম নেওয়া এই অভিনেত্রীকে পরে দেখা গেছে তামিল, মালায়লমসহ বিভিন্ন ভাষার সিনেমায়। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে ‘দাদা’, ‘সেক্রেট হোম’, ‘আনন্দ শ্রীবালা’ ইত্যাদি।