
চরিত্রের প্রয়োজনে অনেক সময়ই পেশাদার শিল্পীরা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন। কিন্তু এমন অনেক তারকাই আছেন যাঁরা ঘনিষ্ঠ দৃশ্য বা চুম্বন দৃশ্যে অভিনয় করতে চান না। সম্প্রতি ‘নো কিসিং’ নীতি ভেঙে যীশু সেনগুপ্তর সঙ্গে চুম্বন দৃশ্যে ঝড় তুলেছেন কাজল। সম্প্রতি এক পডকাস্টে তা নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। আর কোন ভারতীয় তারকা আছেন যাঁরা চুম্বন দৃশ্যে অভিনয় করতে চান না? হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত—