বিকিনি পরা ভাইরাল ছবিটি শাহরুখ-কন্যা সুহানার নয়

এখনো বলিউড অভিষেক না হলেও শাহরুখ খানের কন্যা সুহানা খানের ভক্ত-অনুসারীর অভাব নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় তিনি। সম্প্রতি তিনি আলোচনায় একটি ছবি নিয়ে। বিকিনি পরা সুহানার একটি ছবি নিয়ে নেট দুনিয়ায় জোর চর্চা চলছে। তবে টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে ছবিটি সুহানার নয়। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক সেই ঘটনা।
আগেই জানা গেছে, ভাই আরিয়ান খানের মতো পরিচালনায় নয়, অভিনয়েই নাম লেখাতে চান সুহানা খান। ভবিষ্যতে যোয়া আখতারের সিরিজ ‘দ্য আর্চিজেস’ দিয়ে বলিউডে অভিষেক হবে তাঁর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
ইদানীং বলিউডের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত দেখা যাচ্ছে সুহানাকে। পুরস্কার অনুষ্ঠান, পার্টিতে হাজির হচ্ছেন তিনি
সম্প্রতি সুহানা আলোচনায় এ ছবি নিয়ে। সমুদ্রের পাড়ে সাদা বিকিনি পরা ছবিটি নিয়ে জোর চর্চা চলছে নেট দুনিয়ায়। ছবিটি অবশ্য সুহানা নিজে পোস্ট করেননি, পোস্ট করা হয়েছে তাঁর ফ্যান ক্লাবের পক্ষ থেকে। অনেক ভারতীয় সংবাদমাধ্যম শুরুতে সাদা বিকিনি পরা ছবিটি শাহরুখ খানের কন্যা সুহানা খানের বলে দাবি করে। শুরু হয় সমালোচনা। কিন্তু পরে দেখা যায়, এটি সুহানার ছবি নয়। ছবিটি দক্ষিণি অভিনেত্রী শানভি শ্রীবাস্তবের
সুহানাকে এখন প্রায়ই দেখা যায় ক্রিকেট মাঠে। আইপিএলের ম্যাচ মাঠে বসে দেখেছেন কেকেআরের অন্যতম কর্ণধার শাহরুখ খানের কন্যা সুহানা খান