নব্বই দশকের বলিউডের অন্যতম উজ্জ্বল মুখ তিনি। সময় গড়িয়েছে, সিনেমায় তিনি এখন আর নিয়মিত নন। গত দুই বছরে কোনো নতুন ছবিতেও দেখা যায়নি তাঁকে। তবু পর্দার বাইরে নীরবে গড়ে তুলেছেন বিপুল এক সাম্রাজ্য। এক বছরে যোগ করেছেন ৩ হাজার ১৯০ কোটি টাকা (প্রায় ৪ হাজার ৩০০ কোটি টাকা), মোট সম্পদ এখন দাঁড়িয়েছে অবিশ্বাস্য ৭ হাজার ৭৯০ কোটি রুপিতে (প্রায় ১০ হাজার ৭০০ কোটি টাকা)। তিনি আর কেউ নন—জুহি চাওলা।