২০২১ সালে গাঁটছড়া বাঁধেন বলিউডের আলোচিত তারকা জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। এর পর থেকেই নানা কারণে চর্চায় তাঁরা।
এবার দুই তারকার সম্পত্তির পরিমাণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস নাউ।
ভারতীয় গণমাধ্যমটির প্রতিবেদন অনুসারে, ৩৬ বছর বয়সী ভিকি কৌশলের সম্পত্তির আনুমানিক মূল্য ৪১ কোটি রুপি।
অন্যদিকে ক্যাটরিনা কাইফের মোট সম্পত্তির পরিমাণ ২২৪ কোটি রুপি। অর্থাৎ ভিকির চেয়ে ক্যাটের সম্পত্তির পরিমাণ পাঁচ গুণ বেশি। এই তারকা দম্পতির যৌথ সম্পদের পরিমাণ ২৬৫ কোটি রুপি।
এবিপি লাইভ ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেস অনুসারে, ভিকি কৌশল তাঁর শেষ সিনেমা ‘ডানকি’র জন্য নিয়েছিলেন ১২ কোটি রুপি। অন্যদিকে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন ক্যাটরিনা কাইফ। ‘টাইগার ৩’-তে পারিশ্রমিক নিয়েছেন ১৫ থেকে ২০ কোটি রুপির মধ্যে। এ ছাড়া ক্যাটরিনার আয়ের একটা বড় অংশ আসে তাঁর প্রসাধন কোম্পানি ও বিজ্ঞাপন থেকে।
বিয়ের পর এই দম্পতি মুম্বাইয়ের জুহুতে একটি বিলাসবহুল সমুদ্রমুখী অ্যাপার্টমেন্টে ওঠেন। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, ফ্ল্যাটের জন্য মাসে ৮-৯ লাখ রুপি ভাড়া দিয়ে থাকেন তাঁরা।