ক্যারিয়ারের প্রথম ছবি আলোচিত হলেও পরের দিকে সেভাবে নজর করতে পারেননি সোনালি সায়গল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়তা রয়েছে তাঁর। ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী বিয়ে করলেন আজ। এনডিটিভি অবলম্বনে ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক তারই একঝলক।
২০১১ সালে লাভ রঞ্জনের বহুল প্রশংসিত সিনেমা ‘পেয়ার কা পঞ্চনামা’ দিয়ে ক্যারিয়ার শুরু করেন। ছবিটি তরুণদের মধ্যে সাড়া জাগায়, সোনালি সায়গল অভিনীত রিয়া চরিত্রটিও জনপ্রিয় হয়। ২০১৫ সালে একই সিনেমার সিকুয়েলে তাঁকে দেখা যায় সুপ্রিয়ার চরিত্রে অভিনয় করতেএরপর ২০১৮ সালে মুক্তি পাওয়া লাভ রঞ্জনের আরেকটি হিট সিনেমা ‘সনু কে টিটু কি সুইটি’তেও দেখা যায় তাঁকে
বিজ্ঞাপন
আরও কয়েকটি হিন্দি সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন সোনালি। তবে সেগুলো সেভাবে সাড়া ফেলতে পারেনি। মুক্তির অপেক্ষায় আছে সোনালির পাঁচটি সিনেমা। অনেকেই মনে করছেন, এগুলো মুক্তি পেলে তাঁর ক্যারিয়ার গতি পাবে
বিজ্ঞাপন
আজ বুধবার রেস্তোরাঁ ব্যবসায়ী অশেষ এল সাজনানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন সোনালি সায়গল। বিয়ের অনুষ্ঠানটি হয়েছে মুম্বাইতে কাছের বন্ধু ও পরিবারের উপস্থিতিতেই বিয়ের পর্ব সারলেন সোনালি। বিয়ের দিন হালকা গোলাপি শাড়ি পরেছিলেন সোনালিসোনালির জন্ম কলকাতায়, বড়ও হয়েছেন সেখানে। পরবর্তী সময়ে অভিনয়ের টানে মুম্বাই যান