বহু বছর পর সেই মিলনায়তনে শ্রুতি, স্মৃতিকাতর হলেন নায়িকা
বিনোদন ডেস্ক
মুম্বাইয়ের সেন্ট অ্যান্ড্রুস মিলনায়তনে ১৭ বছর বয়সে গান গেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রুতি হাসান; বহু বছর পর সেই মিলনায়তনে শুটিং করে স্মৃতিকাতর হয়ে উঠলেন তিনি।
গতকাল সোমবার বিকেলে ইনস্টাগ্রামে তিনটি ছবি পোস্ট করেছেন শ্রুতি হাসান। তাঁর একটি ছবিতে শ্রুতিকে গাইতে দেখা গেছে। কৈশোরে খোলা চুলে, কালো পোশাকে নিজেকে সাজিয়েছিলেন তিনিতার বহু বছর পর গতকাল একই মিলনায়তনে দৃশ্য ধারণে অংশ নেন শ্রুতি। আজও কালো পোশাকেই ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরলেন এই অভিনেত্রী
বিজ্ঞাপন
ইনস্টাগ্রাম পোস্টে শ্রুতি হাসান লিখেছেন, ‘জীবন একটি চক্রের মধ্যে ঘুরতে থাকে। আজ আমি সেন্ট অ্যান্ড্রুস মিলনায়তনে শুটিং করেছি। বহু বছর আগে ১৭ বছর বয়সে আমি এখানে গান গেয়েছিলাম। জীবন সুন্দর। আপনার ছোট ছোট স্বপ্নকে কখনো উপেক্ষা করবেন না। কারণ, একদিন সেসব স্বপ্নই আপনার প্রতিদিনের সঙ্গী হয়ে উঠবে।’
বিজ্ঞাপন
আগামী ২৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে শ্রুতি অভিনীত সিনেমা ‘সালার’। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রভাস, পৃথ্বীরাজ সুকুমারন‘সালার’ সিনেমায় আদিয়া নামের এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন শ্রুতি হাসান