জেনিফার উইঙ্গেট। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
জেনিফার উইঙ্গেট। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

ব্যবসায়ী ইসমাইলকে বিয়ে করে আলোচনায়, কে এই জেনিফার

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইঙ্গেট জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। দীর্ঘদিন সম্পর্ক আড়ালে রাখার পর অবশেষে সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ইসমাইলকে বিয়ে করেছেন তিনি। যুক্তরাজ্যে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় তাঁদের বিয়ের অনুষ্ঠান। এর পর থেকেই আলোচনায় এই অভিনেত্রী। এনডিটিভি অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে বিস্তারিত—

১৯৮৫ সালের ৩০ মে মুম্বাইয়ে জন্ম জেনিফারের। খুব ছোটবেলাতেই অভিনয়ে পা রাখেন। আমির খান ও মনীষা কৈরালা অভিনীত ‘আকেলে হাম আকেলে তুম’ ছবিতে শিশুশিল্পী হিসেবে তাঁর অভিষেক। পরে ‘শাকা লাকা বুম বুম’ দিয়ে টেলিভিশনে যাত্রা শুরু করেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
ধীরে ধীরে ছোট ছোট চরিত্র থেকে উঠে এসে তিনি হয়ে ওঠেন টেলিভিশনের অন্যতম নির্ভরযোগ্য মুখ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
জেনিফারের ক্যারিয়ারের বড় মোড় আসে জনপ্রিয় মেডিকেল ড্রামা ‘দিল মিল গয়ে’-এ ডা. রিদ্ধিমা গুপ্ত চরিত্রে অভিনয়ের মাধ্যমে। তাঁর সঙ্গে করণ সিং গ্রোভারের রসায়ন দর্শকদের ব্যাপকভাবে আকৃষ্ট করে। এই ধারাবাহিকই তাঁকে ঘরে ঘরে পরিচিত করে তোলে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ‘সরস্বতীচন্দ্র’-এ কুমুদ, ‘বেহাদ’-এ মায়া মেহরোত্রা এবং ‘বেপান্নাহ’-এ জোয়া সিদ্দিকীর মতো চরিত্রে অভিনয় করে তিনি নিজের অভিনয়শক্তির নতুন নতুন দিক দেখিয়েছেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
বিশেষ করে ‘বেহাদ’-এর মানসিকভাবে জটিল চরিত্র মায়া তাঁকে নতুন উচ্চতায় নিয়ে যায়। প্রচলিত নায়িকার গণ্ডি ভেঙে নেতিবাচক ছোঁয়াযুক্ত চরিত্রেও তিনি দর্শকদের মুগ্ধ করেন। তাঁর অভিনয়ের জন্য একাধিক ইন্ডিয়ান টেলিভিশন অ্যাকাডেমি ও ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ড জিতেছেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
টেলিভিশনের বাইরে ওয়েব সিরিজেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন জেনিফার। ‘কোড এম’-এ সেনা কর্মকর্তা মেজর মনিকা মেহরার চরিত্রে তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়ায়। এরপর ‘রেইজিংহানি ভার্সেস রেইজিংহানি’ সিরিজেও প্রশংসিত হন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
জেনিফারের ব্যক্তিগত জীবনও কম আলোচিত নয়। ২০১২ সালে সহ-অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু মাত্র দুই বছরের মাথায় তাঁদের বিচ্ছেদ হয়। সে সময় এই বিচ্ছেদ ভারতীয় টেলিভিশন অঙ্গনের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ছিল। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
বিচ্ছেদের পর বহু বছর নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব কমই কথা বলেছেন জেনিফার। কাজেই মনোযোগ দিয়েছেন বেশি। তাই দ্বিতীয় বিয়ের খবর অনেকের কাছেই ছিল বড় চমক। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে সম্প্রতি সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ইসলামাইলকে বিয়ে করেছেন জেনিফার। জানা গেছে, তাঁরা নিজেদের সম্পর্ক দীর্ঘদিন জনসমক্ষে আনেননি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
যুক্তরাজ্যে একটি ছোট পরিসরের ‘হোয়াইট ওয়েডিং’-এ তাঁদের বিয়ে সম্পন্ন হয়। পরে জেনিফার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ভিডিও প্রকাশ করে নতুন জীবনের কথা জানান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে