বুধবার রাতে মা-বাবা হয়েছেন নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী দম্পতি
বুধবার রাতে মা-বাবা হয়েছেন নুসরাত ইমরোজ তিশা  ও মোস্তফা সরয়ার ফারুকী দম্পতি

মেয়ের মা–বাবা হলেন তিশা ও ফারুকী

কন্যাসন্তানের মা–বাবা হলেন অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। আজ বুধবার রাত ৮টা ২৭ মিনিটে ঢাকার একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিশা। প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন ফারুকী। তিনি জানালেন, মা–মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। মেয়ের নাম রাখা হয়েছে ইলহাম নুসরাত ফারুকী।

এ ছবিটি শেয়ার করে তিশা মা হওয়ার খবরটি জানান।

এর আগে গেল বছরের ডিসেম্বরে জীবনের সেরা সময় কাটছে বলে জানান জনপ্রিয় তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। কারণ, তাঁরা মা–বাবা হতে যাচ্ছেন। অভিনয়ে যাঁর দুই যুগের টানা পথচলা, সেই তিশার কয়েক মাস ধরে অভিনয়ের কোনো খবরে পাওয়া যাচ্ছিল না। এমনকি করোনার সময়ে স্টুডিওতে গিয়ে যিনি উপস্থাপনা করতেন, তিনি তাঁর বনানীর বাসা থেকে সেই উপস্থাপনার কাজ সেরে নেন। এদিকে খবর রটে, পা মচকে ঘরবন্দী তিনি। চিকিৎসক বলেছেন, পুরোপুরি বিশ্রাম নিতে। এর মধ্যে প্রথম আলো জানতে পারে, মা–বাবা হতে যাচ্ছেন তিশা ও ফারু

তিশা এ–ও বলেছিলেন, মা হওয়ার আগের এই সময়টা অসাধারণ কাটছে এবং এটা তাঁদের জীবনের নতুন একটা অধ্যায় উল্লেখ করে তিশা বলেন, ‘নতুন পরিচয়ে পরিচিত হতে যাচ্ছি। এক জীবনে কত নাটকে মা সেজেছি, এখন বাস্তব জীবনে তা ফিল করছি। পুরো জার্নিটা আসলে ভাষায় বিশ্লেষণ করতে পারব না। এটা এমন একটা জার্নি, এককথায় ওয়ান্ডারফুল। নতুন পরিচয় আসছে আমার জীবনে। যে পরিচয়টা আমি বেশ এনজয় করছি।’

এ ছবিটি শেয়ার করে ফারুকী বাবা হওয়ার খবরটি জানিয়েছেন

ভালোবেসে ২০১০ সালে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। মোস্তফা সরয়ার ফারুকী একদিন সাহস করে তিশার বাসায় বিয়ের প্রস্তাব পাঠান। এরপর বিয়ে হয়।