কার জন্য কুড়িয়ে পাওয়া ফুলের পাপড়ি জমিয়ে রাখলেন ভাবনা
বিনোদন ডেস্ক
নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য ছবি পোস্ট করেন তারকারা। সেসব ছবি অনেক সময় বলে দেয় তারকাদের মনের কথা, কাজের কথা। ভক্তদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে জেনে নেওয়া যাক তারকাদের যাপিত জীবনের গল্প।
ভক্তদের জন্য নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। পোস্ট করেছেন নতুন এই ছবিও। সামনে এই অভিনেত্রীকে কলকাতার জনপ্রিয় অভিনেতা জিতের সঙ্গে ‘মানুষ’ সিনেমায় দেখা যাবে। এ ছাড়া হইচইয়ের ‘মিশন হান্টডাউন’ শিরোনামের একটি ওয়েব সিরিজে দেখা যাবে এই অভিনেত্রীকেছবিটি পোস্ট করে চিত্রনায়ক শাকিব খান লিখেছেন, ‘সব প্রশংসা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আপনাদের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হওয়ার সৌভাগ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। গতকাল আমার জন্মদিনে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তার কাছে আমি চিরঋণী। আমার বিশ্বাস, আজীবন এই ভালোবাসায় সিক্ত করবেন। আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়া সঙ্গে নিয়ে বাকি জীবনটা পার করতে চাই’খোঁপায় ফুল গোঁজা ছবিটি পোস্ট করে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক লিখেছেন, ‘জীবন বেলি ফুলের মতো, খুব ক্ষণস্থায়ী; কিন্তু যতক্ষণ থাকে ততক্ষণ ভীষণ সুন্দর।’ সামনে এই অভিনেত্রীকে বিশ্ব রায় পরিচালিত বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য ‘ঘুম বারান্দা’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে
বিজ্ঞাপন
অভিনেত্রী পূজা চেরি ভক্তদের জন্য নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করেন। এবারের রোজার ঈদে চিত্রনায়ক রোশান ও সজলের সঙ্গে ‘জ্বীন’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে
চিত্রনায়িকা মাহিয়া মাহি ছবিটি পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন এই অভিনেত্রী
বিজ্ঞাপন
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘শহরের রাস্তায় কুড়িয়ে পাওয়া ফুলের পাপড়িগুলো তোমার জন্যে জমিয়ে রাখলাম।’ সম্প্রতি এই অভিনেত্রীকে চরকির ওয়েব সিরিজ ‘ওভারট্রাম্প’-এ দেখা গেছে