জাকিয়া বারী মম। অভিনেত্রীর ফেসবুক থেকে
জাকিয়া বারী মম। অভিনেত্রীর ফেসবুক থেকে

মাকে মনে পড়ছে, রটারড্যামে আবেগপ্রবণ মম

চলছে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে প্রতিযোগিতা করছে রেজওয়ান শাহরিয়ার সুমিতের সিনেমা ‘মাস্টার’। প্রিমিয়ার উপলক্ষে সিনেমাটির টিম রয়েছে রটারড্যামে। সেখান থেকে একগুচ্ছ ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগপ্রবণ এক পোস্ট করেছেন ছবির অভিনেত্রী জাকিয়া বারী মম।

আজ সকালে রটারড্যাম থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন মম। এই পোস্টে বিদেশের উৎসবে গিয়ে মাকে মিস করার কথা জানিয়েছেন তিনি। মাকে ঘিরে দিয়েছেন নস্টালজিক এক পোস্ট। অভিনেত্রীর ফেসবুক থেকে
মম লিখেছেন, ‘প্রফেসর আয়েশা আকতার, আম্মা, যার স্বপ্নের পথ হাঁটছি আমি...। অনেকবার পরীক্ষা হলে প্রশ্ন কমন পড়ত না, তখন শুধু মনে হতো আম্মার বকা। ইশ্‌! বকা শুনে আর একটু মন দিয়ে পড়লেই কমন পড়ে যেত সব। তখন খুব কান্না পেত।’ অভিনেত্রীর ফেসবুক থেকে
মম আরও লিখেছেন, ‘কিন্তু ছোটবেলা থেকে দেশকে নিয়ে অনেকবার বিদেশ গিয়েছি, নাচে-অভিনয়ে...এবার “মাস্টার” সিনেমা নিয়ে রটারড্যাম উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে।’ অভিনেত্রীর ফেসবুক থেকে
মমর পোস্টের শেষ কয়েক লাইনে উঠে এসেছে মাকে মিস করার কথা। তিনি লিখেছেন, ‘সত্যি এমনই যে নিজের পাশে কম মানুষকে পায়। আর আমার নিজের সময়ে মনে পড়ে আম্মাকে, নিজের দেশকে।’ অভিনেত্রীর ফেসবুক থেকে
সিনেমার চিত্রনাট্যে সুমিত তুলে ধরেছেন বাংলাদেশের স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়া এক শিক্ষক জাহিরের উত্থানের গল্প। অভিনেত্রীর ফেসবুক থেকে
‘মাস্টার’ সিনেমায় আরও অভিনয় করেছেন নাসিরউদ্দিন খান ও আজমেরী হক বাঁধন। অভিনেত্রীর ফেসবুক থেকে