শহরের জালকুঁড়িতে অবস্থিত সীমান্ত টাওয়ারে শাখাটির পর্দা উঠবে
শহরের জালকুঁড়িতে অবস্থিত সীমান্ত টাওয়ারে শাখাটির পর্দা উঠবে

ঈদে নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্সের পর্দা উঠছে

ঈদুল ফিতরে নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা চালু হচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন শহরের জালকুঁড়িতে অবস্থিত সীমান্ত টাওয়ারে শাখাটির পর্দা উঠবে।

এই শাখায় মোট তিনটি হল রয়েছে। এর মধ্যে দুটি হলের আসন ১৭৮টি করে, আরেকটি হলে থাকছে ৭৫টি আসন।

এই শাখায় মোট তিনটি হল রয়েছে

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘নারায়ণগঞ্জবাসীর জন্য এটা আমাদের ঈদ উপহার। বিশেষ করে সিনেমাপ্রেমী দর্শকদের জন্য এবারের ঈদে এটা বাড়তি আনন্দ যোগ করবে বলে মনে করি। এখানকার দর্শকদের অনেক দিনের চাহিদা ছিল এটি। পূর্বঘোষণা অনুযায়ী শাখাটি চালু করতে পেরে আমরা সন্তুষ্টি বোধ করছি।’

দুটি হলের আসন ১৭৮টি করে

মেসবাহ উদ্দিন আহমেদ জানান, এই বছরের মধ্যে স্টার সিনেপ্লেক্সের আরও কিছু শাখা চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে। বড় শহরগুলোর পর পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়েও স্টার সিনেপ্লেক্সকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।