নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য ছবি পোস্ট করেন তারকারা। সেসব ছবি অনেক সময় বলে দেয় তারকাদের মনের কথা, কাজের কথা। ভক্তদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে জেনে নেওয়া যাক তারকাদের যাপিত জীবনের গল্প।
বিনোদন অঙ্গনের শুরুর দিকে গানের ভিডিওতে মডেল হয়েছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। উপস্থাপনাও করতেন। ২০১৫ সালে ‘আশিকী’ দিয়ে চলচ্চিত্রে অভিষেকের পর ঢাকা ও কলকাতা মিলিয়ে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। কয়েক বছর ধরে গান গাইতেও দেখা গেছে এই নায়িকাকে। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশি অভিনেত্রী জানিয়েছেন, নিজেকে ততটা প্রতিভাবান মনে করেন না তিনি। আজ একাধিক স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, ‘আই অ্যাম ৯৯% অ্যাঞ্জেল, বাট ওহ, দ্যাট ১% ...'মডেল ও অভিনয়শিল্পী জাহারা মিতু প্রায়ই ফেসবুকে নিজের নানান অনুভূতি ব্যক্ত করেন। কবিতা, ছোটগল্প আর স্মৃতিকথাও লিখে থাকেন। তরুণ এই অভিনয়শিল্পী আজ সন্ধ্যায় ফেসবুকে একটি স্থিরচিত্র পোস্ট করে এই গানের লাইনগুলো জুড়ে দিয়েছেন, ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে/ আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি/ পরান বান্ধিবি কেমনে’
বিনোদন অঙ্গনে রুহির কাজের শুরুটা র্যাম্প মডেলিং দিয়ে। এরপর নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন। কয়েক বছর ধরে স্বামী ও সন্তানকে নিয়ে লন্ডনে বসবাস করছেন। এই অভিনয়শিল্পী ছবিটি ফেসবুকে পোস্ট করে জুড়ে দিয়েছেন নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘নীল আকাশের নিচে’ চলচ্চিত্রের গানের দুটি লাইন, ‘নীল আকাশের নিচে আমি, রাস্তা চলছি একা’
বিজ্ঞাপন
চ্যানেল আইয়ের রিয়্যালিটি শোর সেরা নাচিয়ে দিয়ে বিনোদন অঙ্গে কাজের শুরু মন্দিরা চক্রবর্তীর। সর্বশেষ তিনি আলোচনায় আসেন গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয়ের কারণে। ছবিটি এখনো মুক্তি পায়নি। তবে মন্দিরাকে প্রায়ই দেখা যায় ঘোরাফেরার স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করতে। আজ তিনি নিউইয়র্কের ম্যানহাটানে ঘোরাঘুরির কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেছেন