এরই মধ্যে আরও দুটি সিনেমার প্রস্তাব পেয়েছেন। মডেলিং নিয়ে ব্যস্ত তরুণ অভিনেত্রী।স্নিগ্ধার প্রথম ভালোবাসা মডেলিং। আর দ্বিতীয় সিনেমা। দুটোকে ব্যালান্স করেই ভালোবাসতে চান অভিনেত্রী।শৈশব থেকেই প্রচুর ফ্যাশন টিভি দেখতেন স্নিগ্ধা। ১০ বছর বয়স থেকেই নিজেকে মডেল ভাবতেন। বন্ধু-পরিবারের লোকজন তখন সবাই তাঁকে ক্যাটরিনা কাইফ বলে ডাকত।উচ্চতা আর গায়ের রঙের কারণে এখনো অনেকেই অভিনেত্রীকে এই নামে ডাকে। শৈশবে স্নিগ্ধারও মনে হতো ক্যাটরিনা কাইফের মতো হতে হবে। তিনি বলেন ‘ক্যাটরিনা আমাকে অনেক অনুপ্রাণিত করে, এটা সত্য।’স্নিগ্ধার জন্ম রংপুরে। পরে পড়াশোনার জন্য ঢাকায় আসেন। ও লেভেল-এ লেভেল শেষ করে সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে ইকোনমিকসে পড়াশোনা শেষ করেছেন।