আশির দশকের ছবি এখন আবার জনপ্রিয়। এআই দিয়ে অনেকে নিজের ছবিকে পুরোনো দিনের সিনেমার মতো করে তুলছেন। বড় চুল, রঙিন পোশাক আর পুরোনো ছবির আবহ—সব মিলিয়ে ফিরছে সেই সময়ের স্মৃতি। আশির দশকের ছবিতে পূর্ণিমা, অপূর্ব, ভাবনাদের কেমন লাগছে—দেখে আসা যাক।
বিনোদন ডেস্ক
ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা, লিখেছেন, ‘নিউ ট্রেন্ড।’
বিজ্ঞাপন
বাইকে বসে আছেন অপূর্ব, চোখে কালো চশমা। স্টাইলিশ লুকে তোলা ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আশির দশকে অভিনেতা হওয়া মানে যা বোঝাত...।’
শ্যামল মাওলা লিখেছেন, ‘রেট্রো, যে ফ্যাশন কখনো পুরোনো হয় না।’ছবিটি পোস্ট করে ভাবনা লিখেছেন, ‘আশির দশকের আমি—ভিনটেজ আমেজে, চিরন্তন এক মায়ায়।’ছবিটি পোস্ট করে তৌসিফ মাহবুব লিখেছেন, ‘আশির দশকের কোনো এক বিকেল থেকে।’তমা মির্জার ভাষ্য, ‘ট্রেন্ড ফলো করলাম।’পূজা চেরী লিখেছেন, ‘করলাম আরকি।’‘চা গরম’ সিনেমার ডাক্তার ইরিন চরিত্রকে আশির দশকের লুক দিয়েছেন সাফা কবিরছবিটি পোস্ট করেছেন অর্চিতা স্পর্শিয়াআশির দশকের লুকে নাবিলা