
এবার ঈদে সিনেমা হলের পাশাপাশি টেলিভিশনেও দর্শকেরা বেশ কয়েকটি বাংলা সিনেমা উপভোগ করতে পারেন। এর মধ্যে আছে গত এক বছরের মধ্যে মুক্তি পাওয়া বেশ কয়েকটি সিনেমাও।
ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইতে দেখা যাবে মেঘলা মুক্তা, দীপান্বিতা মার্টিন অভিনীত পায়ের ছাপ।
ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে টিভি প্রিমিয়ার হবে বীরকন্যা প্রীতিলতার। ছবিটিতে অভিনয়ে নুসরাত ইমরোজ তিশা, মনোজ প্রামাণিক।
এনটিভিতে ঈদের দিন সকাল ১০টা ৫ মিনিটে রয়েছে যাও পাখি বলো তারে। অভিনয়ে মাহিয়া মাহি, আদর আজাদ। ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ৫ মিনিটে একই চ্যানেলে দেখা যাবে শাকিব খান, পূজা চেরি অভিনীত গলুই। ঈদের দ্বিতীয় দিন বেলা একটায় দীপ্ততে রয়েছে অ্যাডভেঞ্চার অব সুন্দরবন। অভিনয়ে সিয়াম, পরীমনি।
এ ছাড়া প্রায় সব চ্যানেলেই রয়েছে বাংলা সিনেমা, যেগুলোর মধ্যে বেশির ভাগ ছবিতেই রয়েছেন শাকিব খান।