‘আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও..., নতুন ছবি দিয়ে লিখলেন মিথিলা
মডেল–অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা সামাজিক যোগাযোগমাধ্যমে সরব।মঙ্গলবার বিকেলেও নতুন কিছু ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য—
বিনোদন ডেস্ক
আজ শাড়িতে একগুচ্ছ ছবি পোস্ট করে মিথিলা লিখেছেন, ‘আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও এই নীল আকাশে...।’ অভিনেত্রীর ফেসবুক থেকেক্যাপশনে মিথিলার লেখা কথাগুলো আসলে ‘রকস্টার’ সিনেমার গানের। দিন কয়েক আগে আসা সিনেমাটির অ্যানিমেশন টিজারে গানটি বাজতে শোনা যায়। নিজের পোস্টেও মিথিলা হ্যাশট্যাগ হিসেবে সিনেমার নাম লিখেছেন। অভিনেত্রীর ফেসবুক থেকে
বিজ্ঞাপন
‘রকস্টার’–এ শাকিব খানের দুই নায়িকার একজন মিথিলা, অন্যজন সাবিলা নূর। অভিনেত্রীর ফেসবুক থেকে
বিজ্ঞাপন
পবিত্র ঈদুর আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। অভিনেত্রীর ফেসবুক থেকেফেসবুক পোস্টে শাড়ি পরা মিথিলাকে ছাদে ছবির জন্য পোজ দিতে দেখা গেছে। অভেনত্রীর ফেসবুক থেকে