‘দ্য অডিসি’র প্রিমিয়ারে তারকারা। কোলাজ
‘দ্য অডিসি’র প্রিমিয়ারে তারকারা। কোলাজ

‘দ্য ওডিসি’ নিয়ে আসছেন নোলান, এবারও কি ঝড় উঠবে

তাঁর সিনেমা মানেই চোখধাঁধানো ব্যাপারস্যাপার, মুক্তির পরেই ঝড় ওঠে বক্স অফিসে। অস্কারজয়ী ব্রিটিশ নির্মাতা ক্রিস্টোফার নোলান আসছেন তাঁর নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ নিয়ে। গত সোমবার লন্ডনে হয়ে গেল সিনেমাটির প্রিমিয়ার। লালগালিচায় হাজির ছিলেন তারকারা। ‘দ্য ওডিসি’ বিশ্বজুড়ে মুক্তি পাবে ১৭ জুলাই। ভ্যারাইটি অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত—

লালগালিচায় নির্মাতা ক্রিস্টোফার নোলান ও তাঁর স্ত্রী প্রযোজক এমা থমাস। অবশেষে যাত্রা শুরু করল তাঁদের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দ্য ওডিসি’। প্রায় তিন হাজার বছর আগের গ্রিক কবি হোমারের মহাকাব্য ‘দ্য অডিসি’ অবলম্বনে নির্মিত এই বিশাল বাজেটের ছবির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে সোমবার লন্ডনে। গ্রীষ্মের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি হতে চলেছে এটি—এমন প্রত্যাশাই এখন চলচ্চিত্রসংশ্লষ্ট মহলের। ২৫০ মিলিয়ন ডলারের এই প্রযোজনার ক্ষেত্রে সেটিই যে ইউনিভার্সাল স্টুডিওরও বড় আশা, তা বলাই বাহুল্য। এএফপি
লন্ডনের লেস্টার স্কয়ারে অনুষ্ঠিত প্রিমিয়ারে ম্যাট ডেমন। এ ছাড়া উপস্থিত ছিলেন ছবির প্রায় পুরো অভিনয়শিল্পী দল। প্রচণ্ড গরমের মধ্যেও বিশাল কাঠের ট্রোজান ঘোড়া এনে সাজানো হয়েছিল অনুষ্ঠানস্থল, যদিও সেটি অতিথিদের খুব বেশি ছায়া দিতে পারেনি। এএফপি
কিছুদিন আগেও অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দেন ছবির অভিনেত্রী অ্যান হ্যাথওয়ে। লালগালিচায় তিনি এসেছিলেন বেবি বাম্প নিয়ে। এএফপি
লালগালিচায় অ্যান হ্যাথওয়ে। এএফপি
এদিন হাজির ছিলেন ছবির অভিনেতা টম হল্যান্ড। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি কী অনুভব করছি, তা ভাষায় প্রকাশ করা কঠিন। আমাদের দুজনের জন্যই এটি একেবারে নতুন অভিজ্ঞতা।’ এএফপি
অনুমিতভাবেই প্রিমিয়ারে আলাদা আগ্রহ ছিল জেনডায়াকে নিয়ে। ‘দ্য ওডিসি’-তে দেবী অ্যাথেনা চরিত্রে অভিনয় করেছেন জেনডায়া, আর ওডিসিউসের ছেলে টেলেমাকাস চরিত্রে দেখা যাবে তাঁর বাস্তব জীবনের সঙ্গী টম হল্যান্ডকে। এরপরই দুজনকে দেখা যাবে নতুন ‘স্পাইডার-ম্যান’ ছবিতে। এএফপি
জেনডায়া বলেন, ‘শুটিংয়ে টমের অভিনয় দেখে আমি সত্যিই আবেগাপ্লুত হয়েছিলাম। ও সব কাজেই অসাধারণ। এক মাসের ব্যবধানে দর্শক ওর একেবারে ভিন্ন দুটি রূপ দেখতে পাবেন—এটাই সবচেয়ে রোমাঞ্চকর।’ এএফপি
ছবির অভিনেতা রবার্ট প্যাটিনসনও হাজির ছিলেন এদিন। ‘টেনেট’-এর পর দ্বিতীয়বার নোলানের সঙ্গে কাজ করেছেন রবার্ট প্যাটিনসন। তাঁর মতে, এত বিশাল আয়োজনের মধ্যেও পরিচালককে কখনো বিচলিত মনে হয়নি। এএফপি
ট্রোজান যুদ্ধের বীর ওডিসিউস চরিত্রে অভিনয় করা ম্যাট ডেমন ছবিটির শুটিংয়ের অভিজ্ঞতাকে বর্ণনা করেছেন একেবারেই ব্যতিক্রমী বলে। ভ্যারাইটিকে তিনি বলেন, ‘মনে হয়েছে যেন একসঙ্গে ছয় কিংবা সাতটি সিনেমায় কাজ করছি। আসলে অনেকটা তা-ই ছিল। প্রতিটি লোকেশনই ছিল অত্যন্ত কঠিন, তবে প্রতিটির চ্যালেঞ্জ ছিল আলাদা। এক মাস কাজ করার পর আমি এমাকে (থমাস) বলেছিলাম, ভাগ্যিস আমি প্রযোজক নই।’ এএফপি
ছবিতে ক্যালিপসো চরিত্রে অভিনয় করা শার্লিজ থেরনের মতে, ‘এমন একটি গল্প নিয়ে কাজ করার সাহস খুব কম পরিচালকেরই আছে। নোলান তাঁদের একজন।’ এএফপি