যৌনতা, মাদক, সহিংসতা ঘিরে সিরিজ দিয়ে আলোচিত কে এই প্রিসিলা

কদিন আগেও আইএমডিবির তালিকায় এই অভিনেত্রীর অবস্থান ছিল ১০ হাজারের পরে। ছিলেন না আলোচনায়। সেই অভিনেত্রীকেই এখন সবচেয়ে বেশি খোঁজা হচ্ছে। তিনি প্রিসিলা দেলগাদো। সম্প্রতি সিরিজ দিয়ে আলোচনায়। কে এই অভিনেত্রী প্রিসিলা? দেখে নিতে পারেন ছবিতে...
এই তরুণী ১২ এপ্রিল মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘ইউফোরিয়া’ দিয়ে সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন। একদল টিনএজারের বন্ধুত্ব, যৌনতা, মাদক, সহিংসতাসহ বেশ কিছু বিষয় সিরিজে উঠে এসেছে।
ছবি: ইনস্টাগ্রাম
মূলত সিরিজে খোলামেলা চরিত্রে অভিনয়ের কারণে দর্শকদের নজর কাড়েন। তাঁর অভিনয় প্রশংসিত হয়। তাঁর চরিত্রের নাম অ্যাঞ্জেল।
তাঁর অভিনয়ের শুরু মাত্র সাত বছর বয়স থেকে। শৈশব থেকেই তাঁর অভিনয়ের ইচ্ছা ছিল। কিন্তু ১৭ বছর বয়স পর্যন্ত কোনো চরিত্রেই তিনি তুমুল আলোচনায় আসতে পারেননি।
তাঁর পরিবারের মানুষেরাও অভিনয় করেন। যে কারণে শৈশব থেকেই প্রচুর সিনেমা দেখতেন। পরে সেসব চরিত্রে অভিনয় করতে চাইতেন। যে কারণে শৈশব থেকেই তিনি নিজেকে লিটল স্টার বলতেন।
২০১৬ সালে পেদ্রো আলমোদোভারের ‘জুলিয়েটা’ সিনেমায় অভিনয় করাটা ছিল এই তরুণীর সেরা সিদ্ধান্ত। তারপরে আর ক্যারিয়ারে পিছিয়ে থাকতে হয়নি।
৬. আলোচিত অ্যাঞ্জেল চরিত্রের মতো অনেকেই মনে করেন ব্যক্তিজীবনেও তিনি চরিত্রের মতোই অস্থির। প্রাপ্তবয়স্ক চরিত্রে অভিনয় নিয়ে প্রিসিলা স্টাইলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘অভিনয় পেশার আসল উত্তেজনাটাই এখানে। আগের চরিত্রের থেকে একেবারে ভিন্ন কিছু করার সুযোগ পাওয়া।’