ম্যাডেলিন ক্লাইন ও পিট ডেভিডসন
ম্যাডেলিন ক্লাইন ও পিট ডেভিডসন

১০ মাসের প্রেমে ইতি

কমেডিয়ান ও অভিনেতা পিট ডেভিডসন এবং হলিউড অভিনেত্রী ম্যাডেলিন ক্লাইনের ১০ মাসের প্রেমের সম্পর্কের ইতি ঘটেছে। খবর দ্য ইউএস সানের

ম্যাডেলিন ক্লাইন

এই জুটির এক ঘনিষ্ঠজন মার্কিন সংবাদমাধ্যমটিকে জানান, পারস্পরিক আলোচনার ভিত্তিতে সম্প্রতি আলাদা হয়েছেন তাঁরা।

গত বছরের সেপ্টেম্বরে দুজনকে প্রথমবার একসঙ্গে দেখা গেছে। অনেকটা গোপনে প্রেম করছিলেন দুই তারকা। লাস ভেগাসে পিট ডেভিডসনের কমেডি শোতে হাজির হয়েছিলেন ক্লাইন।

পিট ডেভিডসন

এর আগে ২০২০ সালের জুনে ‘আউটার ব্যাংকস’–এর সহ–অভিনেতা চেজ স্টোকসের সঙ্গে প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা দেন ক্লাইন। তবে তাঁদের সে সম্পর্ক ২০২১ সালের অক্টোবরেই ভেঙে যায়।

এর আগে কিম কার্ডাশিয়ান, আরিয়ানা গ্র্যান্ডেসহ বেশ কয়েকজনের সঙ্গে পিট ডেভিডসনের প্রেমের সম্পর্ক ছিল।