মাথায় জাহাজ আর সাত সহকারী নিয়ে চমকে দিলেন ম্যাডোনা
ম্যাডেনা মানেই চমক। এই ৬৭ বছর বয়সে এসেও তাঁর উপস্থিতি মানেই নতুন কিছু। ব্যতিক্রম হলো না এবারের মেট গালাও। পিপল ডটকম অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত—
বিনোদন ডেস্ক
মেট গালায় এবার আলোচনার কেন্দ্রে ম্যাডোনা। তবে এ বছরের উপস্থিতি শুধু পোশাকের জন্য নয়; বরং একেবারে শিল্পনির্ভর উপস্থাপনার জন্য আলাদা করে নজর কাড়ে। মেট গালায় এবারের থিম ‘কস্টিউম আর্ট’ আর ম্যাডোনা সেই ধারণাকে আক্ষরিক অর্থেই জীবন্ত করে তুলেছেন। এএফপি ম্যাডোনার পুরো লুক অনুপ্রাণিত লিওনোরা ক্যারিংটনের চিত্রকর্ম থেকে। চিত্রকর্মে যেমন এক নারীর মাথায় অদ্ভুত গঠন, সঙ্গে বড় কাপড় বহন করছে কয়েকজন, ঠিক তেমনই বাস্তব রূপ দেখা যায় ম্যাডোনার উপস্থিতিতে। এএফপি
বিজ্ঞাপন
কালো পোশাকে হাজির হন ম্যাডোনা। এই লুকের সবচেয়ে আলোচিত দিক ছিল তাঁর টপ হ্যাটের ওপরে বসানো একটি ছোট জাহাজ। এর সঙ্গে ছিল একটি হর্ন, যা তিনি হাতে ধরে ছিলেন। এই উপাদানগুলো সরাসরি চিত্রকর্মের প্রতিফলন। এএফপি ম্যাডোনার পোশাকের সঙ্গে যুক্ত ছিল একটি বিশাল, ধূসর রঙের স্বচ্ছ ওড়না। ওড়নাটি এত বড় ছিল যে সেটি বহন করতে হয় সাতজন নারী সহকারীকে। সহকারীরা আলাদা আলাদা রঙের প্যাস্টেল পোশাক পরেছিলেন। প্রত্যেকের চোখে ছিল স্বচ্ছ অলংকার। পুরো দৃশ্য একসঙ্গে মিলে যেন একটি জীবন্ত শিল্পকর্ম হয়ে ওঠে। এএফপি
বিজ্ঞাপন
এ উপস্থাপনায় শুধু ফ্যাশন নয়, একটি ভাবনাও রয়েছে। ম্যাডোনা এখানে নিজেকে এমন একজন শিল্পী হিসেবে তুলে ধরেছেন, যিনি প্রচলিত নিয়মের বাইরে গিয়ে কাজ করেন। তাঁর পোশাক, প্রপস, এমনকি সহকারীদের উপস্থিতিও সেই স্বাধীন শিল্পচর্চার প্রতীক। এএফপি