সাশা ব্যারন কোহেন। আইএমডিবি
সাশা ব্যারন কোহেন। আইএমডিবি

‘বোরাত’ তারকা ব্যারনের বিচ্ছেদ

দুই দশক একসঙ্গে থাকার পর বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তারকা দম্পতি সাশা ব্যারন কোহেন ও ইসলা ফিশার। গতকাল সামাজিক মাধ্যমে বিচ্ছেদের ঘোষণায় তাঁরা জানান, গত বছরই বিচ্ছেদের আবেদন করেছেন। খবর বিবিসির

২০০১ সালে সাশা ও ইসলার পরিচয়, ২০০৪ সালে তাঁদের বাগদান হয়। ২০১০ সালে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিয়ে হয়।

ইনস্টাগ্রামে দেওয়া যৌথ বিবৃতিতে তাঁরা বলেছেন, ‘২০ বছরের বেশি সময় ধরে চলা দীর্ঘ টেনিস ম্যাচ শেষে আমরা নিজেদের র‍্যাকেট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছি।

সাশা ব্যারন কোহেন ও ইসলা ফিশার। রয়টার্স

আমরা বারবারই ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে চেষ্টা করি, নতুন পরিস্থিতির সঙ্গেও মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। সন্তানদের প্রতি আমাদের ভালোবাসা সব সময় অটুট থাকবে। এই পরিস্থিতি আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ করছি।’ এই দম্পতির ঘরে তিন সন্তান আছে।

নব্বইয়ের দশকে কমেডি চরিত্রে অভিনয় করে খ্যাতি পান ব্রিটিশ অভিনেতা সাশা ব্যারন কোহেন। ‘বোরাত’ ছাড়াও ‘দ্য ডিকটেটর’, ‘হুগো’, ‘দ্য ট্রায়াল অব দ্য শিকাগো ৭’ ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য সিনেমা।

অন্যদিকে ইসলা ফিশার অস্ট্রেলিয়ান অভিনেত্রী। ১৯৮৫ সালে অভিনয় শুরু করা ইসলাকে দেখা গেছে অনেক জনপ্রিয় টিভি সিরিজ ও সিনেমায়।