কারিনা কায়সার
কারিনা কায়সার

কারিনা নিথর দেহে ফিরছেন দেশে, সন্ধ্যায় জানাজা

কারিনা কায়সারের মরদেহ আজ রোববার বিকেলে দেশে আনা হবে। তাঁকে বহনকারী বিমানটি বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা। বিষয়টি নিশ্চিত করেন তাঁর বাবা কায়সার হামিদ। বিমানবন্দর থেকে কারিনার মরদেহ নেওয়া হবে বনানী ডিওএইচএসে। সেখানে কেন্দ্রীয় মসজিদে বাদ মাগরিব তাঁর প্রথম জানাজা হবে। এশার আগে বনানী দরবার শরিফ মসজিদে হবে দ্বিতীয় জানাজা। সোমবার বাদ জোহর তৃতীয় জানাজা শেষে মুন্সিগঞ্জের গ্রামে তাঁকে দাফন করা হবে।