সিউলে ভিড় করছেন বিটিএসের অনুসারীরা

বিশ্বের শীর্ষ কে–পপ ব্যান্ড বিটিএসের দশম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অংশ নিতে বিশ্বের নানা প্রান্ত থেকে ব্যান্ডটির অনুসারীরা দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ভিড় করছেন।
সিউলে ১২ জুন থেকে শুরু হয়েছে এ উৎসব, শেষ হবে ২৫ জুন। সিউলের হাইব করপোরেশনের কার্যালয়ের চারপাশে বিটিএসের ওপর গ্রাফিতি আঁকা হয়েছে। গ্রাফিতির ছবি তুলছেন বিটিএসের অনুসারীরা
ছবি: ইয়োনহ্যাপ
হাইব করপোরেশনের কাচঘেরা দেয়ালেও উৎসবের রং লেগেছে, লেখা হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান ‘বিটিএস সবখানে’
বিলবোর্ডেও ছেয়ে গেছে সিউল, ব্যান্ডের সদস্যদের ছবিসংবলিত এমন বিলবোর্ডের দেখা মিলছে সিউলজুড়ে
আজ মঙ্গলবার এক দশক পেরিয়ে ১১ বছরে পা দিল বিটিএস। দিনটিকে উদযাপন করতেই দুই সপ্তাহের এই আয়োজন করছে বিটিএস