‘মুসাফির ক্যাফে’ দিয়ে আলোচনায়, ১২টি ছবিতে চিনে নিন ‘সুধা’কে
নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই আলোচনায় ওয়েব সিরিজ ‘মুসাফির ক্যাফে’। রোমান্টিক সিরিজটিতে মজেছে অন্তর্জাল। সিরিজটি তো বটেই, এর অভিনেত্রী বেদিকা পিন্টোকে নিয়েও চলছে নানা আলোচনা। কে এই অভিনেত্রী? টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে জেনে নেওয়া যাক ১২ ছবিতে—
বিনোদন ডেস্ক
মাত্র কয়েক বছর আগেও তিনি ছিলেন মূলত একজন মডেল ও মিউজিক ভিডিও তারকা। আজ তিনি ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করছেন অভিনয়শিল্পী হিসেবে। সাফল্যের এই যাত্রার পেছনে রয়েছে বহু প্রত্যাখ্যান, ধৈর্য এবং নিজেকে বারবার নতুন করে প্রমাণ করার চেষ্টা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে ১৯৯৫ সালের ১৪ অক্টোবর ভারতের মুম্বাইয়ে জন্ম বেদিকা পিন্টোর। গোয়ান পরিবারে বেড়ে ওঠা এই অভিনেত্রী ছোটবেলা থেকেই নাচ, অভিনয় ও ফ্যাশনের প্রতি আগ্রহী ছিলেন। কলেজজীবন শেষ করে তিনি মডেলিংকে পেশা হিসেবে বেছে নেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে শুরুর দিকে বহু বিজ্ঞাপনে কাজ করেন। কসমেটিকস, ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ডের প্রচারণায় তাঁর উপস্থিতি নজর কাড়ে। কিন্তু তাঁর লক্ষ্য ছিল অভিনয়। সেই স্বপ্ন পূরণ করতে নিয়মিত অভিনয়ের প্রশিক্ষণ নেন এবং অডিশনে অংশ নিতে থাকেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
বিজ্ঞাপন
বেদিকার ক্যারিয়ারের সবচেয়ে বড় বাঁক আসে ২০১৯ সালে। জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের গাওয়া ‘তুমহারি’ মিউজিক ভিডিওতে অভিনয় করে তিনি রাতারাতি পরিচিত মুখ হয়ে ওঠেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়। দর্শকেরা তাঁর স্বাভাবিক অভিব্যক্তি ও পর্দায় উপস্থিতির প্রশংসা করেন। এর পর থেকেই চলচ্চিত্র নির্মাতাদের নজরে আসতে শুরু করেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে২০২২ সালে অ্যাকশন–থ্রিলার ‘অপারেশন রোমিও’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় বেদিকার। ছবিটি বক্স অফিসে বড় সাফল্য না পেলেও তাঁর অভিনয় প্রশংসিত হয়। এরপর তিনি বাণিজ্যিক ছবির পাশাপাশি ভিন্নধর্মী গল্পে কাজ করার চেষ্টা চালিয়ে যান। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি জানিয়েছেন, শুধু গ্ল্যামারনির্ভর চরিত্র নয়, অভিনয়ের সুযোগ রয়েছে—এমন চরিত্রই করতে চান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
বিজ্ঞাপন
বেদিকার অভিনয়–জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে ‘মুসাফির ক্যাফে’। সম্পর্ক, উচ্চাকাঙ্ক্ষা, ভালোবাসা ও আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত সিরিজে বেদিকা অভিনয় করেছেন এমন এক নারীর চরিত্রে, যিনি নিজের স্বপ্ন ও ব্যক্তিগত সম্পর্কের মধ্যে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন। সমালোচকেরা বলছেন, এই সিরিজে তিনি আগের তুলনায় অনেক বেশি পরিণত অভিনয় করেছেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশেও ওটিটি দর্শকদের মধ্যে সিরিজটি আলোচনায় এসেছে। ফলে বেদিকার জনপ্রিয়তাও নতুন করে বাড়ছে। এখনো সিরিজটি নেটফ্লিক্সের বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি দেখা সিরিজের তালিকার শীর্ষে রয়েছে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে বলিউডে বাইরে থেকে এসে জায়গা করে নেওয়া সহজ নয়। বেদিকা নিজেই বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, অসংখ্য অডিশনে বাদ পড়েছেন। অনেক সময় শেষ মুহূর্তে অন্য কাউকে নেওয়া হয়েছে। একসময় তিনি ভাবতে শুরু করেছিলেন, অভিনয় ছেড়ে দেবেন কি না। কিন্তু পরিবার ও বন্ধুদের উৎসাহ তাঁকে আবারও চেষ্টা করতে অনুপ্রাণিত করে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে‘মুসাফির ক্যাফে’র আগে অনুরাগ কাশ্যপের ‘নিশানচি’ ছবিতে রিঙ্কু চরিত্রে অভিনয় করেছিলেন বেদিকা। সমালোচকদের অনেকেই তাঁর অভিনয়ের প্রশংসা করেছিলেন। কিন্তু ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। সে সময়ের অনুভূতির কথা বলতে গিয়ে তিনি অকপটে বলেন, ‘হ্যাঁ, আমি ভেঙে পড়েছিলাম। সত্যিই হৃদয় ভেঙেছিল। তবে সময়ের সঙ্গে সেই কষ্ট কমে গেছে। আমি রিঙ্কু চরিত্রটি করার সুযোগ পেয়েছি—এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। বক্স অফিসের ফলাফল সেটা কেড়ে নিতে পারে না। আমার বিশ্বাস, সময়ের সঙ্গে ছবিটি তার দর্শক খুঁজে নেবে।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে ‘মুসাফির ক্যাফে’তে সুধা চরিত্রটি অনেকটাই নিজের সঙ্গে মিলে যায় বলে মনে করেন বেদিকা। তবে তিনি এটিকে সহজ কাজ বলতে রাজি নন। তিনি বলেন, ‘অনেকে ভাবতে পারেন এটি সহজ ছিল। কারণ, রিঙ্কু আমার বাস্তব জীবন থেকে অনেক দূরের মানুষ, কিন্তু সুধার সঙ্গে আমার মিল আছে। তবে পরিচালক রুচির অরুণ আমাকে অনেক স্বাধীনতা দিয়েছেন। তিনি বলেছেন, সুধার মধ্যে যেন আমি নিজের কিছুটা নিয়ে আসি। আর চিত্রনাট্যকার শারন্যা রাজাগোপাল চরিত্রটি এত সুন্দরভাবে লিখেছেন যে অভিনয়টা স্বাভাবিক হয়ে গেছে।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
বেদিকার মতে, তিনি অনেক দিন ধরেই একটি ভালো প্রেমের গল্পে অভিনয় করতে চেয়েছিলেন। ‘চিত্রনাট্য পড়েই বুঝেছিলাম, এখানে একজন অভিনেত্রী হিসেবে অনেক কিছু করার সুযোগ আছে। সুধা একই সঙ্গে দ্বিধাগ্রস্ত, সংবেদনশীল, হাসিখুশি, উষ্ণ, দুষ্টামি-ভরা এবং সাহসী। এমন বহুমাত্রিক চরিত্র খুব বেশি পাওয়া যায় না। গল্পটি পড়া শেষ করার পরও অনেকক্ষণ আমার মাথায় ঘুরছিল। তখনই বুঝেছিলাম, এটি বিশেষ কিছু হতে পারে,’ বলেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে এর মধ্যেই ‘মুসাফির ক্যাফে’র সিক্যুয়েল ঘোষণা হয়েছে। এ ছাড়া নতুন আরও কয়েকটি কাজেও দেখা যাবে অভিনেত্রীকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে