রেটিং ৮.৭ নিয়ে আলোচিত সিরিজটিই দর্শক বেশি দেখেছেন

পছন্দের সিনেমাগুলো নিয়ে জানতে দর্শকেরা সবার আগে ঢুঁ মারেন আইএমডিবিতে। এটি অনলাইনভিত্তিক ইন্টারনেট মুভি ডেটাবেজ। মুহূর্তেই যেকোনো সিনেমা সম্পর্কে ধারণা পাওয়া যায়। কোনো সিনেমা, সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ বেশি, সেই ডেটাবেজ দিয়ে তৈরি হয় ফ্যান ফেবারিট বা দর্শকদের পছন্দের সিনেমার তালিকা। সেই তালিকার শীর্ষ সবচেয়ে বেশি দেখা হচ্ছে সিরিজ। দেখে নিতে পারেন তালিকা।
‘আ নাইট অব দ্য সেভেন কিংডমস’ সিনেমার পোস্টার
 ‘আ নাইট অব দ্য সেভেন কিংডমস’  সিনেমার পোস্টার

১. ‘আ নাইট অব দ্য সেভেন কিংডমস’
‘গেম অব থ্রোনস’-এর প্রিকুয়েল ‘আ নাইট অব দ্য সেভেন কিংডমস’ সিরিজটি এখন দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। এর আইএমডিবি রেটিং ৮.৭। ডাঙ্ক ও তাঁর স্কয়ার এগের অভিযাত্রার মধ্য দিয়ে ওয়েস্টেরসের রাজনীতি, বন্ধুত্ব ও বীরত্বের এক ভিন্ন অধ্যায় উঠে এসেছে গল্পে। অ্যাডভেঞ্চার, ফ্যান্টাসি ঘরানার সিনেমাটি এইচবিওতে দেখা যাচ্ছে।

‘মার্টি সুপ্রিম’ সিনেমার পোস্টার

২. ‘মার্টি সুপ্রিম’

জশ সাফদি পরিচালিত ড্রামা ও স্পোর্টস ঘরানার সিনেমা ‘মার্টি সুপ্রিম’। এক প্রতিভাবান টেবিল টেনিস খেলোয়াড়ের জীবনের গল্প নিয়েই এই সিনেমা। সিনেমাটি এবার ৯টি শাখায় অস্কার মনোনয়ন পেয়েছে। এটি আইএমডিবিতে এখনো আলোচনায় ২ নম্বরে রয়েছে। সিনেমার রেটিং ৮। গত বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তি পায়।

‘সিনার্স’ সিনেমার পোস্টার

৩. ‘সিনার্স’

সম্প্রতি অস্কারে রেকর্ড গড়েছে ‘সিনার্স’ সিনেমা। এটি আইএমডিবির তালিকায় শীর্ষ ৩ নম্বরে রয়েছে। গত শতকের ত্রিশের দশকের মিসিসিপির পটভূমিতে বানানো ‘ভ্যাম্পায়ার’ সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন মাইকেল বি জর্ডান। সিনেমাটির আইএমডিবি রেটিং ৭.৫।

‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার পোস্টার

৪. ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর সিনেমাটি দেড় মাসের বেশি সময় ধরে আলোচনায় রয়েছে। ধরে রেখেছে আইএমডিবির ভক্তদের তালিকায় শীর্ষ-৫-এ অবস্থান। আগের চেয়ে রেটিং কিছুটা কমেছে। ৭.৫ রেটিং নিয়ে আইএমডিবিতে ভক্তদের পছন্দের তালিকায় এখনো ৪ নম্বরে রয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমাটি।

‘সেন্ড হেল্প’ সিনেমার পোস্টার

৫. ‘সেন্ড হেল্প’

বিমান দুর্ঘটনার গল্প নিয়ে সিনেমা ‘সেন্ড হেল্প’ আলোচনায় রয়েছে। সাইকোলজিক্যাল হরর ঘরানার এই সিনেমায় উঠে এসেছে একটি দ্বীপে অমানবিকভাবে দুজনের বেঁচে থাকার গল্প। সিনেমাটির রেটিং ৭.২। থাইল্যান্ডে শুটিং হওয়া সিনেমাটি ৩০ জানুয়ারি মুক্তি পায়।