দিলরুবা খান
দিলরুবা খান

আজ শিল্পকলায় গাইবেন দিলরুবা খান, বেবী নাজনীন, ন্যান্‌সি

ঢাকাবাসীদের জন্য ‘চাঁদরাতের ঈদ আনন্দ উৎসব’ শীর্ষক সাংস্কৃতিক আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

এক প্রতিবেদনে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ এটি আয়োজন করছে।

একাডেমির উন্মুক্ত নন্দনমঞ্চে সংগীত পরিবেশন করবেন সংগীতশিল্পী দিলরুবা খান, বেবী নাজনীন, ন্যান্‌সি, পিয়াল হাসান, নোলক বাবু, অনিমেষ রায়, অনন্যা আচার্য্য ও সমীর কাওয়াল।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান এবং সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।

দিলরুবা খান

অনুষ্ঠান আয়োজন প্রসঙ্গে মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ বলেন, ‘একটি অন্তর্ভুক্তিমূলক ও সম্প্রীতির সমাজ গঠনে সব ধর্ম ও জাতিগোষ্ঠীর উৎসবকে গুরুত্ব দিয়ে উদ্‌যাপন করা প্রয়োজন।’

বেবী নাজনীন

রেজাউদ্দিন আহমেদ জানান, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ঐক্যের ভিত্তিতে একটি গণতান্ত্রিক সমাজ গড়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে এবং এতে সবার সরব অংশগ্রহণ কামনা করা হচ্ছে।
আয়োজনটি সবার জন্য উন্মুক্ত। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেহেদি কর্নার।

ন্যান্‌সি