বিয়ের দুই বছর পূর্তিতে ভালোবাসার বার্তা দিলেন তাঁরা

২০২০ সালের ২৮ অক্টোবর বিয়ে করেন শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক। আজ তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। বিশেষ দিনটিতে স্ত্রীর সঙ্গে বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন অর্ণব। কখনো লোকাল ট্রেন, কখনো পাহাড় ও চা-বাগান, কখনোবা ঝরনার তীরে সময় কাটাতে দেখা যাচ্ছে তাঁদের। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অর্ণব-সুনিধি সম্পর্কে নানা তথ্য—

সুনিধির বাড়ি পশ্চিমবঙ্গের আসানসোলে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে স্নাতকোত্তর। অর্ণব ঢাকার ছেলে হলেও শান্তিনিকেতন তাঁর প্রাণ। কয়েক বছর আগে শান্তিনিকেতনে যান অর্ণব, সেখানেই পরিচয় সুনিধির সঙ্গে। পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর প্রেম, অতঃপর বিয়ে
ফেসবুক
সুনিধি শান্তিনিকেতন থেকে রবীন্দ্রসংগীতে স্নাতকোত্তর শেষ করেছেন
পশ্চিমবঙ্গের আসানসোলে অর্ণব-সুনিধির বিয়ে হয় ২০২০ সালের ২৮ অক্টোবর
গায়ক অর্ণব নন, ব্যক্তি অর্ণবের সঙ্গেই তাঁর আগে পরিচয় সুনিধির। তারকা অর্ণবকে চিনেছেন আরও পরে
বাংলাদেশের বিরিয়ানি, ভুনা খিচুড়ির দারুণ ভক্ত সুনিধি
‘তবে থাক’সহ একসঙ্গে বেশ কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন অর্ণব-সুনিধি দম্পতি
বিয়ের প্রসঙ্গে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে মজা করে অর্ণব বলেছিলেন, ‘বিয়ের আগের রাত থেকে সুনিধির হঠাৎ শরীর খারাপ লাগছিল। যেমনটা হয়—বুক ধড়ফড় করা, পেটের ভেতর গুড় গুড় করা। যাকে বলে “বাটারফ্লাই ইন দ্য স্টমাক”। সই করার সঙ্গে সঙ্গে ও পুরোপুরি ঠিক হয়ে গেল। আর এসব অনুভূতি এসে ভর করল আমার ওপর!’
বাংলাদেশে একই মঞ্চে সুনিধির সঙ্গে গেয়েছেন অর্ণব
চলতি বছর প্রথমবার নিজস্ব প্রোডাকশন থেকে ‘প্রান্তরের গান’ শিরোনামে একক গান প্রকাশ করেন সুনিধি নায়েক
নিজের ইউটিউব চ্যানেলে রবীন্দ্রসংগীত, মৌলিক, কাভার নানা ধরনের গান প্রকাশ করেছেন সুনিধি
. ঢাকায় কবীর সুমনের গানের অনুষ্ঠানে একসঙ্গে খেয়াল শুনতে গিয়েছিলেন অর্ণব-সুনিধি দম্পতি
. ঢাকায় কবীর সুমনের গানের অনুষ্ঠানে একসঙ্গে খেয়াল শুনতে গিয়েছিলেন অর্ণব-সুনিধি দম্পতি