দেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভোগা এই শিল্পীর রক্তচাপ কমে গেছে, বেড়েছে সংক্রমণ। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ফরিদা পারভীনকে এর আগেও কয়েকবার আইসিইউতে রাখা হয়েছিল। ১৯৮৭ সালে একুশে পদকপ্রাপ্ত এই শিল্পী লালনসংগীতে অসামান্য অবদান রেখেছেন।