অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়ে গেল ভারতের প্রখ্যাত আধুনিক সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্যের একক সংগীতসন্ধ্যা
অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়ে গেল ভারতের প্রখ্যাত আধুনিক সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্যের একক সংগীতসন্ধ্যা

সিডনিতে মুগ্ধতা ছড়ালেন শ্রীকান্ত

অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়ে গেল ভারতের প্রখ্যাত আধুনিক সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্যের একক সংগীতসন্ধ্যা। গত শনিবার সিডনির সিলভারওয়াটার মিলনায়তনে সন্ধ্যা ছয়টায় বসে এই গানের আসর।

অনুষ্ঠানে দর্শক সারিতে ছিলেন স্থানীয় প্রবাসী বাংলাদেশি ও ভারতীয় বাঙালি। এ সময় শ্রীকান্ত আচার্যের গাওয়া জনপ্রিয় বাংলা গান দর্শকেরা উপভোগ করেন।

অনুষ্ঠান ও সিডনি ভ্রমণ নিয়ে শ্রীকান্ত বলেন, ‘গান শুনিয়ে কতটা আনন্দ দিতে পেরেছি, তা জানি না।

অনুষ্ঠান শেষে প্রবাসী বাংলাদেশিদের বাংলা গান উপহার দেওয়ার জন্য দর্শকেরা শিল্পী ও আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা

তবে সিডনির বাংলাদেশিদের আতিথেয়তায় খুব সুন্দর কয়েকটি দিন কাটিয়েছি। আয়োজকদের বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই।’

অনুষ্ঠান শেষে প্রবাসী বাংলাদেশিদের বাংলা গান উপহার দেওয়ার জন্য দর্শকেরা শিল্পী ও আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠান উপভোগ শেষে আমন্ত্রিত দর্শকদের একজন বলেন, ‘বাংলা গানের মাধ্যমে আমরা বাংলাদেশকে অনুভব করতে পেরে আনন্দ লাগছে। খুব সুন্দর একটি সংগীতানুষ্ঠান হয়েছে।’

সিডনির স্থানীয় বাংলা সংবাদপত্র প্রভাতফেরির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে এই সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

গাইছেন শ্রীকান্ত

অনুষ্ঠান শেষে আয়োজক সংগঠন প্রভাতফেরির কর্ণধার শ্রাবন্তী কাজী বলেন, ‘আমি সবার প্রতি কৃতজ্ঞ। আয়োজক হিসেবে আমরা নতুন। তবে ভবিষ্যতে আরও সুন্দর বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের আশা করছি।’ অনুষ্ঠানটি সহ-আয়োজন করেছে সিডনির মাল্টিকালচারাল সোসাইটি।