রোববার নিজের ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করেছেন তারকা। সাদা-কালো ছবি। চাদর গায়ে গভীর ঘুমে মগ্ন এক শিশু। বয়স ৪ কিংবা ৫ হবে। ক্যাপশনে লিখেছেন, ‘এইটাই আমার রোববারের মেজাজ। আপনারটা কী?’ দুই বাংলার জনপ্রিয় এই অভিনেতাকে চিনতে পারছেন? চলুন তাঁর ইনস্টাগ্রাম থেকে আরও কিছু ছবি দেখি।
