সালমান শাহ
সালমান শাহ

টিভিতে সালমান শাহর ‘রঙিন সুজন সখি’, শাকিব খানের ‘প্রিয়তমা’

ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে প্রস্তুত দেশের সব টেলিভিশন চ্যানেল। একক, ধারাবাহিক মিলিয়ে প্রচারের অপেক্ষায় দুই শতাধিক নতুন নাটক। থাকছে চলচ্চিত্র, ম্যাগাজিন অনুষ্ঠান, গান, নাচসহ নানা বৈচিত্র্যময় আয়োজন। স্পাই থ্রিলার থেকে ফ্যামিলি ড্রামা—ওটিটিতেও রয়েছে নানা স্বাদের প্রকল্প। এ ছাড়া চ্যানেলগুলোয় রয়েছে বেশ কিছু নতুন সিনেমার ওয়াল্ড প্রিমিয়ার, পুরোনো আলোচিত সিনেমার প্রচার। আজ ঈদের প্রথম দিন কোন চ্যানেলে কোন সিনেমা প্রচারিত হবে, সে তথ্যই রইল


এটিএন বাংলায় সকাল ১০টা ২০ মিনিটে ‘হিরো দ্য সুপারস্টার’। অভিনয়ে শাকিব, অপু। বেলা ২টা ৩০ মিনিটে ‘প্রিয়তমা’। অভিনয়ে শাকিব, ইধিকা। বাংলাভিশনে সকাল ১০টা ১০ মিনিটে ‘দরদ’। অভিনয়ে শাকিব, সোনাল চৌহান।

চ্যানেল আইয়ে সকাল ১০টা ১৫ মিনিটে ‘নীলচক্র’। অভিনয়ে আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী। বৈশাখী টেলিভিশনে বেলা ২টা ৩০ মিনিটে ‘অগ্নি-২’। অভিনয়ে মাহি, ওম। মাছরাঙায় বেলা ২টা ৩০ মিনিটে ‘অগ্নি-২’। অভিনয়ে মাহি, ওম। এনটিভিতে সকাল ১০টা ১৫ মিনিটে ‘কিল হিম’। অভিনয়ে অনন্ত জলিল, বর্ষা। বিকেল ৪টা ২০ মিনিটে ‘পেয়ারার সুবাস’। অভিনয়ে জয়া, আহমেদ রুবেল।

আরটিভিতে সকাল ১০টা ১০ মিনিটে ‘ক্যাপ্টেন খান’। অভিনয়ে শাকিব, বুবলী। বেলা ২টা ১০ মিনিটে ‘বাদশা: দ্য ডন’। অভিনয়ে জিৎ, নুসরাত ফারিয়া। দীপ্ত টিভিতে সকাল ৯টায় ‘তুমি আমার মনের মানুষ’। অভিনয়ে শাকিব, অপু। বেলা ১টায় ‘অগ্নি-২’। অভিনয়ে মাহি, ওম। নাগরিক টিভিতে সকাল ৯টা ৩০ মিনিটে ‘দহন’। অভিনয়ে সিয়াম, পূজা চেরী। বেলা ১১টা ৩০ মিনিটে দরদ। অভিনয়ে শাকিব, সোনাল চৌহান। বেলা ২টায় ইনসাফ। অভিনয়ে শরীফুল রাজ, তাসনিয়া ফারিণ। বিকেল ৫টায় ‘অন্তরাত্মা’। অভিনয়ে শাকিব, দর্শনা বণিক।

চ্যানেল নাইনে সকাল ১০টায় ‘রঙিন সুজন সখি’। বেলা ২টায় আশিকী। রাত ৯টায় ‘দম’ (টিভি প্রিমিয়ার)। দুরন্ত টিভিতে বেলা ৩টা ও রাত ১০টায় ‘স্টুয়ার্ট লিটল’ ও ‘ক্লাউডি উইথ আ চান্স অব মিটবলস’।